কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৭:৩০ পিএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত 

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। ছবি : সংগৃহীত
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সফর স্থগিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। আগামী শনিবার (২০ এপ্রিল) তার ঢাকায় পৌঁছানোর কথা ছিল।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল উইংয়ের সূত্র কোয়াত্রার সফরটি স্থগিতের কথা নিশ্চিত করেছেন।

তবে কী কারণে কোয়াত্রার সফরটি স্থগিত হলো সেটি জানা না গেলেও ধারণা করা হচ্ছে ভারতের লোকসভা নির্বাচনের কারণে সফরটি আপাতত হচ্ছে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র কোয়াত্রার সফরের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছিল।

কূটনৈতিক সূত্রে জানা যায়, দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনার জন্য ঢাকায় আসার কথা ছিল ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার।

আরেকটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চূড়ান্ত করতেই কোয়াত্রার ঢাকা সফর করার কথা ছিল।

ভারতের লোকসভা নির্বাচনের পর আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সম্ভাবনা রয়েছে।

এর আগে ভারতের নির্বাচনের পরে প্রধানমন্ত্রী দিল্লি সফর করবেন বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

গত ৩ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর অবশ্যই ভারত সফর হবে। তবে ভারতের নির্বাচনের পরে। সেটি কখন হবে তা নিয়ে কোনো আলোচনা ইতোমধ্যে আমাদের অফিসিয়ালভাবে হয়নি।’

ভারতের নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী, ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। ফলাফল ঘোষণা হবে ৪ জুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১০

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১১

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১২

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৩

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৪

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৫

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৬

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৭

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৮

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৯

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

২০
X