কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা থেকে কলকাতা দখলে যাচ্ছে ৩ লাখ রিকশা, বিজেপি নেতার দাবি

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত

বাংলাদেশকে লক্ষ্য করে আবারও তীব্র মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করে বলেছেন, আমার কাছে খবর আছে, ঢাকা থেকে ৩ লাখ হাতে টানা রিকশা কলকাতা দখল করতে রওনা দিয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি এ মন্তব্যটি করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ এ খবর প্রকাশ করেছে।

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমার কাছে খবর আছে, ঢাকা থেকে ৩ লাখ হাতে টানা রিকশা কলকাতা দখল করার জন্য রওনা দিয়েছে। এ ছাড়া, তাদের আছেটা কী? রাফাল যুদ্ধবিমান রাখা আছে আমাদের হাসিমারায় (পশ্চিমবঙ্গের আলিদুয়ারপুর শহরের বিমানঘাঁটি)।

তবে তথ্যের স্পষ্টতার জন্য এখানে উল্লেখ করা প্রয়োজন, বাংলাদেশে বর্তমানে হাতে টানা রিকশা ব্যবহার হয় না; প্যাডেলচালিত ও ব্যাটারিচালিত রিকশা বেশ প্রচলিত।

এ ছাড়া, শুভেন্দু অধিকারী এর আগের দিনও বাংলাদেশ সম্পর্কে আরও তীব্র মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ভারত যদি একটি রাফাল যুদ্ধবিমান পাঠায়, তাহলে বাংলাদেশ কেঁপে উঠবে। তার মতে, বাংলাদেশ ভারতের সামরিক শক্তি সম্পর্কে কোনো ধারণা রাখে না।

বিজেপি নেতার এসব মন্তব্যের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক ধরনের বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। এর পাশাপাশি, বাংলাদেশের অভ্যন্তরীণ নানা পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা নানা মন্তব্য করছেন।

পশ্চিমবঙ্গের বিজেপির অপর এক নেতা সুকান্ত মজুমদারও বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, বাংলাদেশের সেনাবাহিনীকে থামানোর জন্য পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়াররাই যথেষ্ট। এ ছাড়াও, ভারতের হায়দ্রাবাদের বিজেপি নেতা টি রাজা সিংও বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে মন্তব্য করেন এবং বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলেন।

একই দিন সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিস্টানরা দাঙ্গা শুরু করেন না, সমাজবিরোধীরা দাঙ্গা উসকে দেয়।

মমতা আরও বলেন, বাংলায় খারাপ পরিস্থিতি তৈরি করা উচিত নয় এবং বাংলাদেশে নিপীড়নের প্রতিবাদে কলকাতায় হিন্দু ও মুসলিমদের একসঙ্গে আন্দোলন করতে দেখে তিনি খুশি। এ ছাড়া, কিছু মানুষের কলকাতা দখল করার মন্তব্যের বিরুদ্ধে তিনি বলেন, আপনারা দখল করতে আসবেন আর আমরা ললিপপ চুষবো?

এদিকে ভারতের বিভিন্ন নেতাদের এমন হুমকির মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সোমবার বাংলাদেশে একদিনের সফরে এসেছেন। যদিও তার এই সফর পূর্ব নির্ধারিত ছিল, তবে অনেকের মতে, এটি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানোর একটি সুযোগ হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশ সফল করতে গাইবান্ধা জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

বড় দায়িত্বে বিরোধীদল, উপনেতার নেতৃত্বে সরকারি হিসাব কমিটি গঠন

‘প্যাসেঞ্জার’ অ্যাপে মিলবে বাসভাড়া ও রুটের তথ্য

উত্তর আমেরিকায় সেরা ক্রিটিকস অ্যাওয়ার্ড পেল ‘মানুষের বাগান’

সালমানের ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে উত্তাল নেটপাড়া

মেসি কি ভাঙতে পারবেন জাস্ট ফন্টেইনের সেই রেকর্ড?

ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনায় ৫ রেফারির সবাই আর্জেন্টিনার

বগুড়ায় যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস

পরিপত্র জারি / গাড়ি কেনা বন্ধ, সরকারি টাকায় বিদেশ ভ্রমণ নয়

‘শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পুলিশকে ইচ্ছেমতো ব্যবহার করেছেন’ 

১০

৩৩ লাখ টাকার সেতুতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ

১১

পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব উঠছে মন্ত্রিসভায়, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতনে বড় পরিবর্তন

১২

উত্তাল সাগরে ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, ট্রলারসহ নিখোঁজ ২

১৩

আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প

১৪

আর্জেন্টিনার বিপক্ষে রেফারিং নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য, ভাইরাল বক্তব্য কি সত্যি সালাহর?

১৫

দেশে বর্তমানে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু নেই: জ্বালানিমন্ত্রী

১৬

গাড়ির স্টিয়ারিং হাতেই প্রাণ গেল কনস্টেবলের

১৭

ভারী বৃষ্টিতে সিলেটে বন্যা ও পাহাড়ধসের শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা

১৯

ওসমানী মেডিকেলে রোগীর স্বজনদের সঙ্গে সংঘর্ষ: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

২০
X