কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০১:০০ এএম
অনলাইন সংস্করণ

৮৪ জন গ্রাউন্ড সার্ভিস এসিস্টেন্ট নিয়োগ দিল বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ। ছবি : সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ। ছবি : সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলমান যাত্রীসেবার উন্নয়ন ও গ্রাউন্ড হ্যান্ডেলিং সক্ষমতা বাড়াতে ৮৪ জন গ্রাউন্ড সার্ভিস এসিস্টেন্ট নিয়োগ দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই উড়োজাহাজ সংস্থা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয় বলাকায় আনুষ্ঠানিকভাবে নতুন গ্রাউন্ড সার্ভিস এসিস্টেন্টদের নিয়োগপত্র দেওয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম নতুন কর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (গ্রাহক সেবা) মো. মতিউল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিমানের পরিচালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালত শফিউল আজিম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীসেবার উন্নতি ও গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের সর্বোচ্চ সেবা অব্যাহত রয়েছে। এই দুটি খাতে আরও সক্ষমতা বৃদ্ধিতে নতুন নিয়োগ পাওয়া গ্রাউন্ড সার্ভিস এসিস্টেন্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি নতুন নিয়োগপ্রাপ্তদের সততা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দেন।

বিমান কর্মকর্তারা বলছেন, শফিউল আজিম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে বিমানের বিভিন্ন পদে ১১০০ কর্মী নিয়োগ দেওয়া হয়। বিভিন্ন পদে আরও সাড়ে পাঁচশ’ কর্মী নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।

বিমানের একজন কর্মকর্তা বলেন, ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিমের লক্ষ্য বিমানের যাত্রী সেবা ও গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক মানের সক্ষমতা বাড়ানো। সে লক্ষ্যে এরইমধ্যে অন্তত এক হাজার কোটি টাকার ইক্যুইপমেন্ট ক্রয় করা হয়েছে। এসব ইক্যুইপমেন্ট পুরো কাজে লাগানো শুরু হলে থার্ড টার্মিনালসহ দেশের বিমানবন্দরগুলোতে যাত্রী সেবার মান বদলে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X