কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০৭:১৪ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

কাতারের আমিরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

কাতারের আমিরকে রাষ্ট্রীয় সংবর্ধনা। ছবি : সংগৃহীত
কাতারের আমিরকে রাষ্ট্রীয় সংবর্ধনা। ছবি : সংগৃহীত

দুদিনের সফরে ঢাকায় আসা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) বিকেল সোয়া ৫টার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে রাষ্ট্রীয়ভাবেও তাকে সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে বিকেল ৫টায় একটি বিশেষ ফ্লাইটে তিনি বিমানবন্দরে এসে পৌঁছান। এ সময় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাকে অভ্যর্থনা জানান।

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ২২ ও ২৩ এপ্রিল কাতারের আমির ঢাকায় এসেছেন। গত দুই দশকের মধ্যে এটিই হতে যাচ্ছে কাতারের আমিরের প্রথম বাংলাদেশ সফর। তার এই সফরে দুই দেশের মধ্যে ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।

সফরকালে যে ছয়টি চুক্তি সই হবে সেগুলো হলো- ১. দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, ২. আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, ৩. সাগরপথে পরিবহন সংক্রান্ত চুক্তি, ৪. উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষাসংক্রান্ত চুক্তি, ৫. দুই দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত চুক্তি এবং ৬. যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি।

এ ছাড়া শ্রমশক্তিবিষয়ক সমঝোতা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সমঝোতা ও কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতাসহ পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। ওইদিন সন্ধ্যায় বিশেষ বিমানযোগে তিনি ঢাকা ত্যাগ করবেন।

আগামী ২৩ এপ্রিল সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ বিষয়ে রোববার (২১ এপ্রিল) সংবাদ সম্মেলনে ড. হাছান মাহমুদ জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কাতারের আমিরের সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে জ্বালানি বিষয়ে দুদেশের মধ্যে বহুমুখী আলোচনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১০

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১১

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১২

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৩

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৪

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৬

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৭

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৮

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

২০
X