কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিআরটিএর অভিযানে ৪০৪ মামলায় ৯ লাখ টাকা জরিমানা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

দুর্ঘটনা রোধ ও সড়কে শৃংখলা আনতে আট বিভাগে অভিযান পরিচালনা করেছে পরিবহন নিয়ন্ত্রক সংস্থা (বিআরটিএ)। বুধবার (২৪ এপ্রিল) দিনভর এই অভিযান চলে। যা চলমান থাকবে ৩০ এপ্রিল পর্যন্ত।

মূলত ঈদ শেষে ধারাবাহিক সড়ক দুর্ঘটনা বাড়ায় এই অভিযানের সিদ্ধান্ত নেয় বিআরটিএ। ১৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আট বিভাগে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে অভিযান পরিচালনা করবেন।

বিআরটিএ বলছে, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃংখলা জোরদার করার লক্ষ্যে অবৈধ নসিমন, করিমন, থ্রি হুইলার, ফিটনেসবিহীন মোটরযান, লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও দ্রুত গতির বিরুদ্ধে কাজ করছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ আট বিভাগে সারা দেশের আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৪০৪ টি মামলা দায়ের করা হয়েছে। নানা অপরাধে ৯ লাখ ৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া ৫টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়। বিআরটিএ উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১০

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১১

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১২

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৩

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৪

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৫

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৬

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৭

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৮

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৯

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

২০
X