কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিআরটিএর অভিযানে ৪০৬ মামলায় ৭ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দুর্ঘটনা রোধ ও সড়কে শৃংখলা আনতে আট বিভাগে অভিযান পরিচালনা করেছে পরিবহন নিয়ন্ত্রক সংস্থা-বিআরটিএ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিনভর এই অভিযান চলে। যা চলমান থাকবে ৩০ এপ্রিল পর্যন্ত। মূলত ঈদ শেষে ধারাবাহিক সড়ক দুর্ঘটনা বাড়ায় এই অভিযানের সিদ্ধান্ত নেয় বিআরটিএ। ১৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আট বিভাগে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে অভিযান পরিচালনা করবেন। বিআরটিএ বলছে, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃংখলা জোরদার করার লক্ষ্যে অবৈধ নসিমন, করিমন, থ্রিহুইলার, ফিটনেসবিহীন মোটরযান, লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও দ্রুত গতির বিরুদ্ধে কাজ করছেন ভ্রাম্যমাণ আদালত। বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ আট বিভাগে সারা দেশের আঞ্চলিক সড়ক ও জাতীয় মহাসড়কে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৪০৬টি মামলা দায়ের করা হয়েছে। নানা অপরাধে ৭ লাখ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া ৯টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়। বিআরটিএ উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১০

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১১

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৩

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৪

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৫

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৬

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৭

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৮

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৯

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

২০
X