কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ড. মাহবুব উল্লাহর ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন 

পাঠ উন্মোচন অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে ড. মাহবুব উল্লাহ। ছবি : সংগৃহীত
পাঠ উন্মোচন অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে ড. মাহবুব উল্লাহ। ছবি : সংগৃহীত

অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মাহবুব উল্লাহর আত্মজীবনী ‘আমার জীবন আমার সংগ্রাম’ বইয়ের পাঠ উন্মোচন করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে বইটির পাঠ উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা জানান, বইটিতে লেখকের শৈশব, স্কুলজীবন, কলেজজীবন ও বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু করে বাংলাদেশের পূর্বাপর রাজনৈতিক ঘটনাবলি ওঠে এসেছে। এ ছাড়াও বইটিতে ১৯৫৪’র নির্বাচনে যুক্তফ্রন্টের ভূমিধস বিজয় এবং তৎপরবর্তী রাজনৈতিক সংকট, আইয়ুব খানের সামরিক শাসন, মৌলিক গণতন্ত্র, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর গ্রেপ্তার, সামরিক শাসনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জঙ্গি প্রতিবাদ, প্রেসিডেন্ট আইয়ুবের সঙ্গে মওলানা ভাসানীর সাক্ষাৎ, আইয়ুব খান ও মিস ফাতেমা জিন্নাহর প্রেসিডেন্ট নির্বাচন, পাক-ভারত যুদ্ধ, ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড বিষদভাবে আলোচনা হয়েছে।

অনুষ্ঠানে দর্শক সারিতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অর্থনীতিবিদ ড. সালেহ উদ্দিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিরিন হক, নিউ এইজ সম্পাদক নুরুল কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. দিলারা চৌধুরী এবং জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দার।

অর্থনীতিতে পিএইচডি ডিগ্রির অধিকারী অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়, বোস্টন বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণা করেছেন।

তার কর্মজীবন সক্রিয় রাজনীতি থেকে অধ্যাপনা ও গবেষণা পর্যন্ত বিস্তৃত। ১৯৬৭’র ডিসেম্বরে তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, জুলফিকার আলী ভুট্টো, মোহাম্মদ তোয়াহা প্রমুখের সান্নিধ্য লাভ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১০

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১১

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১২

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৩

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৪

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৫

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৮

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৯

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

২০
X