কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০৪:২২ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

রেলওয়ের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী রাশিয়া

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কির সৌজন্য সাক্ষাৎ। ছবি : কালবেলা
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কির সৌজন্য সাক্ষাৎ। ছবি : কালবেলা

রেলের উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। মঙ্গলবার রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা প্রকাশ করেন। রেল ভবনে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মুক্তিযুদ্ধে মস্কোর অমূল্য সমর্থনের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, ১৯৭১ সাল থেকেই রাশিয়া ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক বিরাজমান। দ্বিপাক্ষিক স্বার্থে ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে। রেলমন্ত্রী বলেন, রাশিয়া আমাদের অনেক বড় উন্নয়ন অংশীদার। দেশটির অর্থায়নে গুরুত্বপূর্ণ প্রকল্প চলমান। বাংলাদেশের রেল ব্যবস্থা ব্রডগেজ, মিটারগেজ, ডুয়েলগেজ দ্বারা বিভক্ত উল্লেখ করে মন্ত্রী বলেন,

আমরা ক্রমান্বয়ে ব্রডগেজে রূপান্তর করার পরিকল্পনা করছি। রেলের আরও সম্প্রসারণ করে প্রত্যেকটি জেলায় রেল সংযোগ পৌঁছে দেওয়া হবে। রাশিয়া আমাদের অনেক প্রকল্পে সাহায্য করছে এবং ভবিষ্যতে এ সাহায্য অব্যাহত থাকবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

রাশিয়ার রাষ্ট্রদূত এ সময় বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বড় বড় স্থাপনা নির্মাণের রাশিয়ার বিশাল অভিজ্ঞতা আছে। আমরা বাংলাদেশের রেলওয়ের উন্নয়নে এক সঙ্গে কাজ করতে আগ্রহী। রাষ্ট্রদূত এ সময় রাশিয়ার বিভিন্ন রেল স্থপনা পরিদর্শনে মন্ত্রীকে আমন্ত্রণ জানান। এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৪

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৫

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৬

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৭

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৮

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৯

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

২০
X