কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০৩:৫৪ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

শোক দিবসের অনুষ্ঠান করতে প্রস্তুত হচ্ছে সচিবালয় ঐক্য পরিষদ

সচিবালয়।
সচিবালয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ।

বুধবার (১৯ জুলাই) দুপুরে সচিবালয়ে সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সচিব মো. খাইরুল ইসলাম। প্রধান অতিথি শোক দিবস পালন উপলক্ষে ১০১ সদস্যের মূল কমিটি এবং ৫টি উপকমিটি গঠনের নির্দেশনা দেন। সভায় বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান মুক্তা ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে সচিব খাইরুল ইসলাম বলেন, সামনে জাতীয় নির্বাচন। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সব কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচনকেন্দ্রিক দেশে নানা বিশঙ্খলা ও সরকারবিরোধী ষড়যন্ত্র হবে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে উন্নয়নের ধারাবাহিকতায় চলমান রাখতে হবে। সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে সব বিভেদ ভুলে যেতে হবে।

তিনি আরও বলেন, শোক দিবসের অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন। এ ছাড়া যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং সাবেক ও বর্তমান সচিবরা অতীতে শোক দিবসের অনুষ্ঠানে এসেছেন তাদের আমন্ত্রণ জানানোর আহ্বান জানান সচিব খাইরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে মো. হেলাল উদ্দিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালনের জন্য উপস্থিত সদস্যদের সহযোগিতা কামনা করেন। সংগঠনের মহাসচিব মো. রুহুল আমিন শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ ছাড়া আগামী ২৩ আগস্ট সচিবালয়ে শোক দিবসের আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের প্রস্তাব করেন।

শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বাংলাদেশ সরকারের সচিব মো. খাইরুল ইসলামকে বিশেষ অতিথি হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছে ঐক্য পরিষদ।

প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এফ এম তৌহিদুল আলম, দিলীপ কুমার দেব নাথ, মোহাম্মদ আলী, মো. জামশেদ আলম, আবদুস সালামসহ অর্ধ শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১০

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১১

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১২

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৩

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

১৪

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৫

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৬

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৭

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১৮

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১৯

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

২০
X