কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১০:৪৮ পিএম
আপডেট : ১৯ মে ২০২৪, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সর্বজনীন পেনশন স্কিম নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষকরা

সর্বজনীন পেনশন স্কিম। ছবি : সংগৃহীত
সর্বজনীন পেনশন স্কিম। ছবি : সংগৃহীত

সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’-এ অন্তর্ভুক্তি নিয়ে ক্ষোভে ফুঁসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ পদ্ধতি বাতিলের দাবিতে নতুন কর্মপরিকল্পনা করেছেন শিক্ষকরা। সেসব বিষয় জানাতে সোমবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে ডেকেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

রোববার (১৯ মে) ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানতে চাইলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া রোববার সন্ধ্যায় কালবেলাকে বলেন, সর্বজনীন পেনশন পদ্ধতি বাতিলের দাবিতে সোমবার আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে- ২৬ মে মানববন্ধন এবং ২৮ মে ও ৪ জুন কর্মবিরতি পালন। এর মধ্যে দাবি আদায় না হলে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে শিক্ষক ফেডারেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ মার্চ অর্থমন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বর্তমান পেনশন ব্যবস্থা থেকে বের করে সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’-এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে আগামী ১ জুলাই এবং তৎপরবর্তীতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এ বিষয়ে পরবর্তী কর্মপরিকল্পনা ঘোষণা করার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, নতুন পেনশন স্কিম বাতিলের দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি), খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে একই দাবিতে কর্মসূচি পালিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১০

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১১

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১২

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৩

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৪

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৫

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৬

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৭

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৮

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৯

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

২০
X