কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

এমপি আনারের মৃত্যুতে ফেসবুকে মেয়ের স্ট্যাটাস

এমপি আনারের সঙ্গে মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ছবি : সংগৃহীত
এমপি আনারের সঙ্গে মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। ছবি : সংগৃহীত

চিকিৎসার জন্য ভারতে গিয়ে খুন হয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

বুধবার (২২ মে) বিকেল ৩টার পর মুমতারিন ফেরদৌস তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখেন, ‘আমি আমার বাবার হত্যার বিচার চাই। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ধৈর্য ধরো বিচার হবে।’

এর আগে দুপুরে ডিবি কার্যালয়ে বাবা হত্যার বিচার দাবি করে সাংবাদিকদের সামনে কথা বলেন মুনতারিন ফেরদৌস ডরিন।

কান্নারত অবস্থায় তিনি বলেন, এই হত্যা কারা করেছে কেন করেছে আমি এটা জানতে চাই, তাদের ফাঁসি চাই, আমি এতিম হয়ে গেছি। আমার পড়াশোনা শেষ হয়নি। বাবার মতো কেউ হয় না। যতই আত্মীয়স্বজন থাকুক। আমি স্বচক্ষে হত্যাকারীদের ফাঁসি দেখতে চাই।

এ ঘটনায় জড়িত কয়েকজন গ্রেপ্তার হয়েছে, তাদের চেনেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমি তাদের চিনি না। কিন্তু আমি তাদের চিনতে চাই।

তিনি বলেন, সর্বশেষ আমি ভিডিও কলে বাবার সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন ইন্ডিয়া যাচ্ছি, কয়েকদিন পর চলে আসব। কিন্তু আর আসেননি।

তিনি আরও বলেন, আমি এই ঘটনার কোনো কিছুই জানি না। তবে আমি সব জানতে চাই। কেন মারল আমার বাবাকে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

জানা গেছে ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ আনোয়ারুল আজিমের মরদেহ কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ মে) কলকাতার বাংলাদেশ উপদূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদনে বলা হয়, গত ১২ মে কলকাতায় যান আজিম। একজন অফিসারের ফ্ল্যাটে উঠেছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরও তিনজন। বরানগর এলাকার সিঁথিতে যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন আজিম তার নাম গোপাল বিশ্বাস।

গত ১৩ মে দুপুর ১টা ৪১ মিনিটে তার বাড়ি থেকে বেরিয়ে ভাড়া করা গাড়িতে ওঠেন আজিম। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১০

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১১

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১২

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৩

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৪

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৫

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১৬

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১৭

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১৮

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১৯

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

২০
X