ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৩:০৬ এএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৭:৪৩ এএম
অনলাইন সংস্করণ

এমপি আনার কন্যা ডরিনকে হত্যার হুমকি

বাঁ থেকে- হত্যার হুমকি মেসেজ, ডরিন। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- হত্যার হুমকি মেসেজ, ডরিন। ছবি : সংগৃহীত

চিকিৎসা করাতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের দেহাংশের ডিএনএ টেস্টের প্রস্তুতির আগ মুহূর্তে তার ছোট কন্যা ডরিন ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মেয়র আশরাফুল আলমের ইমোতে এ হুমকি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ডরিন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এ তথ্য প্রকাশ করেছেন। সেখানে ডরিন জানিয়েছেন ম্যাসেজের সঙ্গে একটি আগ্নেয়াস্ত্রের ছবিও পাঠানো হয়েছে।

ডরিন জানান, ইমোতে ঝিনাইদহের কালীগঞ্জের মেয়র আশরাফুল আলমকে হত্যার হুমকি দিয়েছে, সে সঙ্গে আমাকেও। ইমোতে পাঠানো ম্যাসেজে উল্লেখ করেছে, ‘কিরে আশরাফুল ভালো হলি না। আনারের মতো কি ডরিনের লাশটাও কিমা কিমা করতে চাস। তুইও ভালো হয়ে যা, আর ডরিনরেও ভালো হয়ে যেতে ক, না হইলে দুইজনের লাশ কিমা কিমা কইরা ফালামু, বাদ যাবি না কেউ।’ সঙ্গে অস্ত্রের ছবি দিয়েছে। এমন বার্তা দিয়ে কী বোঝাতে চাচ্ছে তারা?

ডরিন বলেন, আমার বাবার বিচার ও জড়িতদের ফাঁসি চাই। কোনো আসামি যেন বাংলার মাটি থেকে জামিনে বের না হতে পারে। সেটি মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। সে সঙ্গে আইন ও বিচার, স্বরাষ্ট্রমন্ত্রীসহ ডিবির হস্তক্ষেপ কামনা করছি। যারা এ হত্যার হুমকি দিয়েছে অবিলম্বে তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম জানান, মঙ্গলবার দুপুর ১২টার পর তিনি ইমো চেক করছিলেন। এমন সময় তিনি দেখতে পান বাপ্পি নামে একটি অ্যাকাউন্ট থেকে তাকে ও ডরিনকে হত্যার হুমকির ম্যাসেজ পাঠানো হয়েছে আগ্নেয়াস্ত্রের ছবিসহ। যেটি সোমবার পাঠানো হয়েছে বলে তিনি জানান। আজ ইমো চেক না করলে হয়তো চোখে পড়ত না। তিনি এ বিষয়ে কালীগঞ্জ থানায় জিডি করবেন বলে জানান।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ কালবেলাকে জানান, মেয়র সাহেব তাকে বিষয়টি অবহিত করেছেন। সন্ধ্যার পর তিনি অভিযোগ বা জিডি করবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X