কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৭:২০ এএম
আপডেট : ২৪ মে ২০২৪, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

আজ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব এখনো পড়েনি। যার ফলে দিন যাচ্ছে তাপমাত্রা বাড়ছে। এমন পরিস্থিতিতে দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে শুক্রবার (২৪ মে) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ শনিবার (২৫ মে) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর পরের ২৪ ঘণ্টা অর্থাৎ রোববার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। কারণ আবহাওয়াবিদদের মতে এ সময় রেমাল আঘাত হানতে পারে। এদিকে গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বগুড়ায়। আর ঢাকায় সর্বোচ্চ ৩৮ ডিগ্রি।

তাপমাত্রা অনুসারে বলা যায়, শুক্রবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এরপর রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শনিবার রাত ও পরের দিন রোববার (২৬ মে) তাপমাত্রা কমতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের অবহেলায় হামে শিশু মারা গেছে : নাসিক প্রশাসক

পাগলা মসজিদে মিলল রেকর্ড টাকা

সংসদে হুইপ অপু  / স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার

যে কারণে ইসলামি ব্যাংকিং প্রয়োজন

ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

হারারেতে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

যে তিন অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

১০

কক্সবাজারে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

১১

হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আ.লীগ নেতা ফের গ্রেপ্তার

১২

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১৩

গ্রুপ পর্বেই বিদায়, সাথে সাথেই দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১৪

আবারও একসঙ্গে নিনা দব্রেভ ও পল ওয়েসলি

১৫

মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮

১৬

দুই পা নেই, তবুও থামেনি জান্নাতুলের স্বপ্ন

১৭

করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা হচ্ছে

১৮

জাতীয়-আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বাজেট: প্রতিমন্ত্রী

১৯

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে যে ১০ রেকর্ড দেখল ফুটবল বিশ্ব

২০
X