কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৯:২০ এএম
আপডেট : ২৭ মে ২০২৪, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

বৈরী আবহাওয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ

মেট্রোরেল। পুরোনো ছবি
মেট্রোরেল। পুরোনো ছবি

ঘূর্ণিঝড় রিমালে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। সোমবার (২৭ মে) সকাল থেকে মেট্রোরেল চলাচল করছে না।

এর আগে, গত শনিবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সোয়া এক ঘণ্টা পর চলাচল শুরু হয়।

মেট্রোরেলের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে সৃষ্ট ঝোড়ো হাওয়ায় মেট্রোরেলের বিদ্যুৎ সঞ্চালন লাইনে কিছুটা সমস্যা দেখা দিয়েছে। এ কারণে প্রথমে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল, পরে চালু করে মাঝপথে থেমে থাকা যাত্রীদের নিকটবর্তী স্টেশনে নামিয়ে দেওয়া হয়। মেট্রো চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

এর আগে, গত শনিবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সোয়া এক ঘণ্টা পর চলাচল শুরু হয়।

এদিকে, সকাল থেকেই ঢাকাতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে। সেইসঙ্গে রয়েছে বাতাসের আধিক্য। এ সময় কর্মজীবী লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন।

সকাল সাড়ে ৬টায় রাজধানীর আজিমপুর-নিউমার্কেট এলাকায় দেখা গেছে, এখানে থেমে থেমে আসা দমকা বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। রাস্তায় যানবাহন কম দেখা গেছে। রাস্তায় সিএনজি বা রিকশার উপস্থিতিও অনেক কম। অনেককে ভিজে ভিজে তাদের কর্মস্থলে যেতে দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১০

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১১

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১২

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১৩

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১৪

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১৫

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

১৬

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

১৭

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১৮

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

১৯

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

২০
X