বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৬:৫২ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাক্ট চেকিং নিয়ে দুদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত 

ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণে ২৫ জন সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। ছবি: কালবেলা
ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণে ২৫ জন সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। ছবি: কালবেলা

উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক বাংলাদেশের (ডব্লিউজেএনবি) উদ্যোগে ২০ ও ২১ জুলাই সাভারের সিসিডিবি হোপ ফাউন্ডেশনে ‘চেক ফ্যাক্ট : স্প্রেড ট্রুথ, মিনিমাইজ হার্ম’ শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাষ্ট্র সরকারের অন্যতম ফুলব্রাইট কার্যক্রম হামফ্রে ফেলোশিপ কর্মসূচির অ্যালামনাই ইম্প্যাক্ট অ্যাওয়ার্ডের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ২৫ জন সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. মফিজুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থ্যা ব্র্যাকের মিডিয়া রিলেশন্স বিভাগে লিড গোলাম কিবরিয়া, এএফপির ফ্যাক্ট চেক সাংবাদিক মোহাম্মদ আলী মাজেদ, ডব্লিউজেএনবির সমন্বয়কারী ও দৈনিক কালবেলার বিশেষ প্রতিবেদক আঙ্গুর নাহার মন্টি।

প্রশিক্ষণে মিডিয়া লিটারেসি ও ফ্যাক্ট চেকিং বিষয়ে বৈশ্বিক এবং বাংলাদেশ পরিস্থিতি, গুজব প্রতিরোধে তথ্য যাচাই, অনলাইনে দ্রুত তথ্য, ছবি ও ভিডিও ফুটেজ যাচাইয়ের প্রক্রিয়া ও টুলস, সাংবাদিক ও অনলাইন এক্টিভিস্টদের দায়িত্বশীলতা এবং সাইবার নিরাপত্তা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ নিয়ে আলোচনা হয়।

শুক্রবার (২১ জুলাই) এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার।

ব্রায়ান বলেন, ‘ভুল তথ্য বিস্তার প্রতিরোধে আমাদের অবশ্যই সত্য যাচাইয়ের ওপর গুরুত্ব দিতে হবে। কল্পকাহিনি থেকে সত্যকে আলাদা করতে এবং নাগরিকদের সচেতন সিদ্ধান্ত নিতে ফ্যাক্ট চেকিং একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে। তথ্যের গেটকিপার হিসেবে সাংবাদিকদের সংবাদ প্রকাশ বা শেয়ার করার আগে অবশ্যই উৎসের যথার্থতা যাচাই করার দায়িত্ব রয়েছে। এর মাধ্যমে, সাংবাদিকরা শুধু পেশাদারিত্বই রক্ষা করে না, গণতান্ত্রিক প্রক্রিয়াকেও সুসংহত করে।’

অনুষ্ঠানে ব্রায়ান শিলার প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X