কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১২:০৪ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ৬৭৪ হজযাত্রী

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। পুরোনো ছবি
গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। পুরোনো ছবি

পবিত্র হজ পালনে এখন পর্যন্ত (২৯ মে রাত ২টা ৩০ মিনিট) সৌদি পৌঁছেছেন ৪৯ হাজার ৬৭৪ জন হজযাত্রী। মোট ১২৬টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এখন পর্যন্ত সৌদিতে মারা গেছেন বাংলাদেশি হজযাত্রী।

বৃহস্পতিবার (৩০ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

হেল্পডেস্কের তথ্যমতে, এখন পর্যন্ত পরিচালিত ১২৬টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬১টি, সৌদি এয়ারলাইনসের ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট পরিচালনা করেছে।

এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত আট বাংলাদেশি মারা গেছেন। সর্বশেষ গত রোববার ও সোমবার দুজন মক্কায় মারা যান। মারা যাওয়া আটজনের মধ্যে মক্কায় ছয়জন এবং মদিনায় মারা গেছেন দুজন।

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। যার মাধ্যমে চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যেতে পারবেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

অবশেষে দলের সঙ্গে নেইমারের অনুশীলন

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

১০

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

১১

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

১২

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

১৩

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

১৪

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

১৫

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

১৬

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

১৭

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

১৮

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

১৯

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

২০
X