কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০২:০৯ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

উপকূলে দুর্যোগ সহনীয় ঘর করে দিয়েছি : প্রধানমন্ত্রী

সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন থাকবে না। আশ্রয় প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় দুই কাঠা জমি আর ঘর করে দিচ্ছি। আর সেই ঘরগুলো উপকূলীয় অঞ্চলে যাতে দুর্যোগ সহনীয় হয়, সেই ঘরই আমরা করে দিয়েছি।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে কলাপাড়ায় মোজহারউদ্দিন বিশ্বাস কলেজ মাঠে সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

গত ২৬ মে রাত থেকে ২৭ মে শেষ রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রিমাল। এ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলা পটুয়াখালীতে ত্রাণ বিতরণ করতে যান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে। ক্ষমতায় আসার পর থেকেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে সরকার। এই অঞ্চলের (উপকূলের) মানুষ প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে লড়াই করে জীবনযুদ্ধে লিপ্ত হয়। প্রাকৃতিক দুর্যোগ আসবেই, সেটাকে মোকাবিলা করে মানুষের জীবনমান রক্ষা করাই আমাদের লক্ষ্য এবং সেটাই আমরা করে যাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন থাকবে না। আশ্রয় প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় দুই কাঠা জমি আর ঘর করে দিচ্ছি। আর সেই ঘরগুলো উপকূলীয় অঞ্চলে যাতে দুর্যোগ সহনীয় হয়, সেই ঘরই আমরা করে দিয়েছি। আমি আসার আগে খুব ভালো করে দেখছিলাম ঘূর্ণিঝড়ে ঘরগুলোর কোনো সমস্যা হয়েছে কি না। কিন্তু দেখলাম, কোনো ঘরই ক্ষতিগ্রস্ত হয়নি।

দেশের মানুষের জন্য আওয়ামী লীগ সব সময় নিবেদিতপ্রাণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা আপনাদের সঙ্গে থাকব, যা যা করা দরকার আমি করে দেব।

বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ২ হাজার লোকদের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তার সফরসঙ্গী হিসেবে সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

১০

যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 

১১

কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১২

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৩

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

১৪

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

১৫

ফেসবুক বিভ্রাটে ব্যক্তিগত তথ্য হারানোর শঙ্কা কতটা

১৬

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

১৭

নামে সোনা, কিন্তু সোনা নয়! বিশ্বকাপের তিন অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

১৮

দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে উচ্ছ্বাস

১৯

‘আগস্টের শেষে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে’

২০
X