কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১০:৪৩ পিএম
আপডেট : ০১ জুন ২০২৪, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আইএমও মহাসচিবের সম্মানে ডিনার ও কালচারাল ইভেন্ট

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল আইএমওর মহাসচিবকে ক্রেস্ট উপহার দেন। ছবি : কালবেলা
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল আইএমওর মহাসচিবকে ক্রেস্ট উপহার দেন। ছবি : কালবেলা

সফররত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মহাসচিব আর্সেনিও এন্টোনিও ডোমিনগেজ ভেলাসকোর সম্মানে নৌপরিবহন মন্ত্রণালয় ‘ডিনার ও কালচারাল ইভেন্ট’-এর আয়োজন করেছে।

শনিবার (১ জুন) রাজধানীর একটি হোটেলে এ ‘ডিনার ও কালচারাল ইভেন্ট’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল, আইএমও মহাসচিব, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং আন্তর্জাতিক নৌ সংস্থায় (আইএমও) বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সাইদা মুনা তাসনিম এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর এম মাকসুদ আলম বক্তব্য রাখেন। সিনিয়র সচিব আইএমওর মহাসচিবকে ক্রেস্ট উপহার দেন।

এর আগে গত ৩০ মে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন আইএমও মহাসচিব। তিনি জানিয়েছিলেন, সি-ফেয়ারার্সদের (নাবিকদের) জন্য বিভিন্ন দেশে ‘অন-অ্যারাইভাল ভিসা’ জটিলতা সমাধানের ব্যাপারে ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশন (আইএমও) কাজ করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আইএমও এ বিষয়ে সফল হবে।

তার আগে গত ২৯ মে সন্ধ্যায় ঢাকা আসেন আইএমও) মহাসচিব পানামার নাগরিক আর্সেনিও এন্টোনিও ডোমিনগেজ ভেলাসকো। তিনি পরদিন ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সম্মান প্রদর্শন ও পুষ্পস্তবক অর্পণ করেন। একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X