ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

‘অসাধু জেলেদের কারণে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য’

সংবাদ সম্মেলনে কথা বলেন ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে কথা বলেন ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ। ছবি : কালবেলা

কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ বলেছেনে, ‘উপকূলীয় এলাকায় একশ্রেণির অসাধু জেলে ও ব্যবসায়ী অধিক লাভের আশায় বোটে অবৈধ ট্রলিং ট্রলার ও কারেন্টজাল দিয়ে মাছ ধরছে। এতে সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস, মাছের প্রজনন ব্যাহত ও স্থানীয় জেলেদের জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ছে।’

রোববার (১৭ আগস্ট) সকালে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কক্ষে এক সংবাদ সম্মেলনে সমুদ্র উপকূলের নিরাপত্তায় গত ৬ মাসের সাফল্য তুলে ধরে তিনি এসব কথা বলেন।

এ সময় ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ বলেন, ‘সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমন, অবৈধ ট্রলিং প্রতিরোধ ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কোস্টগার্ড দক্ষিণ জোন।’

লিখিত বক্তব্যে তিনি জানান, জাটকা নিধন, মা ইলিশ সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড দক্ষিণ জোনে পরিচালিত অভিযানে প্রায় ৪ হাজার ২২৪ কোটি টাকা মূল্যের ৬৫ কোটি মিটার অবৈধ জাল, ১ হাজার ৫০০টি বেহুন্দি জাল ও ৫ হাজার ৬০০টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করা হয়। এ ছাড়াও প্রায় ২৩ কোটি ৬২ লাখ টাকা মূল্যের ১ লাখ ৭৭ হাজার কেজি জাটকা, ২০ হাজার কেজি ইলিশ মাছ, ৩১ হাজার কেজি সামুদ্রিক মাছ, ১৭ হাজার কেজি পাঙাশের পোনা এবং ৬ কোটি ৭২ লাখ পিস চিংড়ির রেণুপোনা জব্দ করা হয়। জব্দকৃত পোনা নদীতে অবমুক্ত করায় মাছের বিচরণ আগের তুলনায় বর্তমানে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এ ছাড়াও সম্প্রতি বিভিন্ন অভিযানে আনুমানিক ১৩৫ কোটি টাকা মূল্যের ১৩৩টি অবৈধ ট্রলিং বোট জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ বলেন, সুনীল অর্থনীতিকে সমৃদ্ধশীল করার লক্ষ্যে সমুদ্র, উপকূলীয় এবং নদী-তীরবর্তী অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি রাখছে বাংলাদেশ কোস্টগার্ড। ভবিষ্যতেও উক্ত কার্যক্রমগুলো অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X