কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ১০:৩২ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বাজেটে ফ্রিজের দাম কত বাড়ছে?

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট উত্থাপন হতে যাচ্ছে বৃহস্পতিবার। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এবারের বাজেটে যে সকল পণ্যের দাম বাড়বে বলে জানা যায়, তারমধ্যে রয়েছে ইলেকট্রনিকস খাতে উৎপাদন পর্যায়ে ভ্যাট হার বাড়িয়ে রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনসহ ইলেকট্রনিকস পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হতে পারে।

রেফ্রিজারেটরের ভ্যাট হার ৫ থেকে বাড়িয়ে ১০ শতাংশ এবং এয়ারকন্ডিশনে নতুন করে বসছে ৫ থেকে ১০ শতাংশ।

একটি ওয়ালটনের ২৩২ লিটার রেফ্রিজারেটরের দাম যদি ২৪ হাজার টাকা হয় সেই ফ্রিজই বাজেট ঘোষণার পর কিনতে হবে ২৫ হাজার ২০০ টাকা দিয়ে।

জানা যায়, আগামী ২০২৪-২৫ অর্থবছরের কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে শুল্ক সুবিধায় বড় ধরনের কাটছাঁট করা হচ্ছে। এ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে নতুন করে শুল্ক আরোপ করা হচ্ছে।

আরও জানা যায়, বাজেটে ২৫০-এর বেশি সিসির মোটরসাইকেলের উপকরণ আমদানিতে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট পণ্যের কাস্টমস ট্যারিফ ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে।

বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে ব্যাগেজ রুলে। এ ক্ষেত্রে কোনো যাত্রী চাইলেও লাগেজ বা হ্যান্ডব্যাগে ২৪ ক্যারেটের স্বর্ণ আনতে পারবেন না। চলতি অর্থবছরের একজন যাত্রী ব্যাগেজ রুলের আওতায় দুটি নতুন মোবাইল সেট শুল্ক-কর ছাড়া আনতে পারতেন বা খালাস নিতে পারতেন। আগামী অর্থবছরে শুধু একটি মোবাইল সেট নিয়ে আসতে পারবেন এবং শুল্ক-কর পরিশোধ করে খালাস করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: জাতীয় বাজেট ২০২৪-২৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১০

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১১

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১২

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৩

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৪

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৫

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৬

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৭

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৮

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৯

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

২০
X