শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ১০:২০ এএম
আপডেট : ০৭ জুন ২০২৪, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা আইএফআরসির

বাংলাদেশ সফরকালে আইএফআরসির প্রেসিডেন্ট কেট ফোর্বস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ সফরকালে আইএফআরসির প্রেসিডেন্ট কেট ফোর্বস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি : সংগৃহীত

চলমান বৈশ্বিক সংকটের মধ্যেও জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীসহ বাংলাদেশে সব ধরনের মানবিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)-এর প্রেসিডেন্ট কেট ফোর্বস।

প্রথমবারের মতো বাংলাদেশ সফরকালে ফোর্বস সাম্প্রতিক ভয়াবহ তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড় রিমালসহ যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় টেকসই সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

বৃহস্পতিবার (৬ জুন) বাংলাদেশ সফরকালে আইএফআরসির প্রেসিডেন্ট কেট ফোর্বস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তিনি বাংলাদেশে বসবাসরত জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীদের মানবিক সহযোগিতা প্রদানে আইএফআরসির সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এ ছাড়াও কেট তার সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন ও প্রতিমন্ত্রী ডা: রোকেয়া সুলতানা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মুহিববুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় সাক্ষাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগ ও মহামারি প্রস্তুতির উন্নয়নের কৌশল নিয়ে আলোকপাত করা হয়।

বাংলাদেশ ছয় দিনের সফর শেষে আগামী শনিবার (৮ জুন) জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

সফরকালে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদরদপ্তরে অবস্থিত ইমার্জেন্সি অপারেশন সেন্টার (ইওসি) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলাদেশ সফরকালে রাজধানীর স্বনামধন্য হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

এ সময় হাসপাতালটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে কর্তৃপক্ষকে আরো আন্তরিক হয়ে কাজ করার পরামর্শ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১০

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১১

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১২

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৩

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৫

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৮

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৯

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

২০
X