কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কাব্য সংকলনের মোড়ক উন্মোচন

সোমবার বিকেলে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘স্বদেশ প্রত্যাবর্তন’ কাব্য সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। ছবি : কালবেলা
সোমবার বিকেলে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘স্বদেশ প্রত্যাবর্তন’ কাব্য সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। ছবি : কালবেলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে সোমবার (১০ জুন) বিকেলে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘স্বদেশ প্রত্যাবর্তন’ কাব্য সংকলনের মোড়ক উন্মোচন করা হয়েছে।

পিস অ্যান্ড হারমোনি ট্রাস্ট আয়োজিত কথা-কবিতা-আবৃত্তি-সংগীত ও নৃত্যে সাজানো এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব ও বাংলাদেশ টেলিযোগাযেগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান কবি শ্যাম সুন্দর সিকদার।

এতে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা। পিস অ্যান্ড হারমোনি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনিস মুহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ, কবি ও গবেষক আনিস আহামেদ, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক কবি কামরুল ইসলাম, সাংবাদিক আনোয়ার ফরিদী, ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সরকার মাহমুদ হাসান রুবেল, অধ্যক্ষ আকলিমা জাহান, পিস অ্যান্ড হারমোনি ট্রাস্টের পরিচালক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, মানবিধকার প্রতিষ্ঠা বাস্তবায়ন কমিটির মহাসচিব নুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে কবি শ্যামসুন্দর সিকদার বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন। তিনি যদি না ফিরতেন তাহলে বাংলাদেশ এতদিন ’৭১ এর পরাজিত শক্তি পাকিস্তানিদের দোসর স্বাধীনতাবিরোধীদের হাতে চলে যেত।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশ আজ ডিজিটাল ও স্মার্ট হয়েছে। পদ্মা সেতু, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল ও মেট্রোরেলের মতো মেগা প্রকল্প এখন আর স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১০

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১১

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১২

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৩

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৪

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৬

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৭

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৮

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৯

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০
X