কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৮:২৯ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের জন্য আবারও দুয়ার খুলছে ৩ দেশে : প্রতিমন্ত্রী

পুরোনো ছবি
পুরোনো ছবি

বাংলাদেশিদের জন্য আবারও দুবাই, ওমান ও কাতারের শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ওমান ৯৬ হাজার অবৈধ কর্মীকে বৈধতা দেবে। আর ৩ হাজার কর্মী নেবে দুবাই।

তিনি বলেন, দুবাই ও কাতারে আবারও শ্রমবাজার নিয়মিত হতে যাচ্ছে। দুবাই থেকে ইতোমধ্যে ৩ হাজার কর্মীর চাহিদা এসেছে। কাতারের শ্রমবাজারও শিগগিরই খুলে দেওয়া হবে।

ওমানের শ্রমবাজার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ওমানে ৯৬ হাজার বাংলাদেশি কর্মী অবৈধভাবে বসবাস করছেন। তাদের বৈধ করার আশ্বাস দিয়েছে ওমান সরকার। সেটা আমাদের বড় অর্জন। সেটার জন্য একটা ফি নেওয়া হয়। সেটা যাতে মওকুফ করা হয় তার জন্য আমরা আবেদন জানিয়েছি।

প্রসঙ্গত, কর্মসংস্থানের চেয়ে দ্বিগুণ কর্মী যাওয়ায় ও ভিসার অপব্যবহারের কারণে গত বছরের ৩১ অক্টোবর থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ওমান সরকার সব ধরনের ভিসা বন্ধ করে দেয়। তবে সম্প্রতি মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ওমান ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য আবারও ভিসা খুলে দিয়েছে। দেশটিতে বর্তমানে প্রায় ৮ লাখ বাংলাদেশি বসবাস করছে। তবে ১২ ক্যাটাগরির ভিসার মধ্যে সাধারণ কর্মী যাওয়ার সুযোগ নেই। দক্ষ কর্মী চেয়েছে দেশটি।

এদিকে মালয়েশিয়ায় অনিয়মের ঘটনা তদন্তে গঠিত কমিটিকে আরও ৫ দিন সময় দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, আমরা ইমিগ্রেশনে মালয়েশিয়ার রিপোর্ট, ১০১টা রিক্রুটিং এজেন্ট, বায়রা থেকে রিপোর্ট নিচ্ছি। সে হিসেবে একটু সময় লাগছে। তদন্ত কমিটি একটু সময় চাইছে। আমরা তাদের আরও পাঁচ কর্মদিবস সময় দিয়েছি। ঈদের পরে আমরা বসব রিপোর্ট নিয়ে। আলাপ-আলোচনার মাধ্যমে চেষ্টা করব যেন সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া যায়।

এ সময় প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়া যেতে না পারা ১৭ হাজার কর্মীর মধ্যে ৩ হাজার লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১০

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১১

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১২

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৩

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৪

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৫

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৬

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৭

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৮

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৯

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X