কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৩:৩৮ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৪, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

১৫ লাখে ছাগল কেনা ইফাত আমার ছেলে না : রাজস্ব কর্মকর্তা মতিউর

ইফাতের সঙ্গে ১৫ লাখ টাকা মূল্যের সেই ছাগল। ছবি : সংগৃহীত
ইফাতের সঙ্গে ১৫ লাখ টাকা মূল্যের সেই ছাগল। ছবি : সংগৃহীত

ফেসবুকে ভাইরাল হওয়া কোরবানি উপলক্ষে ১৫ লাখ টাকায় ছাগল কিনে আলোচনার জন্ম দিয়েছেন ইফাত নামের এক তরুণ। ওই সময় গুঞ্জন উঠেছিল তিনি জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানের ছেলে।

এ ব্যাপারে ওই রাজস্ব বোর্ডের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে ইফাত তার ছেলে—বিষয়টি তিনি অস্বীকার করেন।

তিনি বলেন, আলোচিত ইফাত আমার ছেলেতো দূরের কথা এমনকি আত্মীয় বা পরিচিতও কেউ নন। আমার এক ছেলে; নাম তৌফিকুর রহমান। আমি আনুষ্ঠানিকভাবে এসব অপ্রচারের প্রতিবাদ করব।

এর আগে আলোচিত ওই ছাগল সঙ্গে নিয়ে এক তরুণকে উচ্ছ্বসিত ভঙ্গিতে কথা বলতে দেখা যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই তরুণকে অন ক্যামেরায় বলতে শোনা যায়, ১১ জুন এটি ধানমন্ডি-৮ এ ডেলিভারি দেওয়া হবে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে ওই তরুণকে বলতে দেখা যায়, এরকম একটি খাসি কেনা আমার স্বপ্ন ছিল।

তিনি আরও বলেন, এরকম খাসি আমরা সামনাসামনি দেখিনি। আমার জীবনে প্রথম দেখা এটা। এটা আমার হবে, জানা ছিল না। আল্লাহ নসিবে রাখছেন, তাই হইছে। এর থেকে বেশি কিছু আর কী বলব।

এদিকে, ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ‘সাদিক এগ্রো’ ফার্ম থেকে বলা হচ্ছে, আলোচিত তরুণ শুধু এক লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটিকে খামার থেকে বাড়িতে নিয়ে যাননি এখনো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১০

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১১

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১২

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৩

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৪

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৫

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৬

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৭

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৮

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৯

আবারও দেশে ভূমিকম্প

২০
X