কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

পরিবর্তনশীল বিশ্বের মতোই শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা শিক্ষাব্যবস্থা এমনভাবে গড় তুলছি যাতে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে আমাদের ছেলেমেয়েরা তাল মিলিয়ে চলতে পারে।

সোমবার (২৪ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তিনটি কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দীর্ঘ ২১ বছর পর যখন আবারো ক্ষমতায় আসি তখন থেকেই দেশের শিক্ষাব্যবস্থাকে উন্নত করার ইচ্ছা ছিলো। শিক্ষা প্রতিষ্ঠানের সেশন জট বন্ধ করেছি। শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। শিক্ষা কারিকুলামকে উন্নত করেছি। শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা নীতিমালাও প্রণয়ন করেছি।

তিনি আরও বলেন, আমি আজ শিক্ষার্থীদের বক্তব্য শুনে মুগ্ধ হয়েছি। আমাদেরও এতো জ্ঞান ছিলো না। আমিও এতো ভালোভাবে বক্তব্য দিতে পারি না। এ শিক্ষার্থীরাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনে শিল্পখাতের যে পরিবর্তনটা এসে যাচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব, তার জন্য আমাদের ছেলেমেয়েরাই দক্ষ কারিগর হিসেবে স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে।

তিনি বলেন, আমরা শিক্ষাকে আনন্দনির্ভর করতে চাই। শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড় তুলছি যাতে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে আমাদের ছেলেমেয়েরা তাল মিলিয়ে চলতে পারে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমি শিক্ষামন্ত্রীকে বলেছি, আত্মবিশ্বাস নিয়ে চলতে। শিক্ষার্থীদেরও বলবো, তোমরা আত্মবিশ্বাস নিয়ে চলবে। তাহলেই তোমরা বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে।

এর আগে মাধ্যমিক থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২০২৩-২৪ অর্থবছরের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও এ অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৪ এর সেরা মেধাবী পুরস্কার এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১০

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১১

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১২

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৩

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৪

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

১৫

নদীবন্দরে সতর্কতা, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

বৃদ্ধের বিবস্ত্র মরদেহ পড়েছিল পাহাড়ের চূড়ায়

১৭

মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের

১৮

গম আমদানি রেকর্ড উচ্চতায়, কমছে চাষের জমি

১৯

গ্যাস বিস্ফোরণে বাবা-মা-ভাইয়ের পর চলে গেল মিমও

২০
X