কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানের উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী ওনো কেইচির সাক্ষাৎ। ছবি : কালবেলা
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী ওনো কেইচির সাক্ষাৎ। ছবি : কালবেলা

বাংলাদেশ সফররত জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী ওনো কেইচি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৫ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ও দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে অন্তরঙ্গ সহযোগী হিসেবে জাপানের বিস্তৃত ভূমিকার প্রশংসা করেন এবং চলতি বছরের মে মাসে দুদেশের মধ্যে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বিষয়ে প্রথম রাউন্ড আলোচনার ফলকে দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ ২০২৬ সালে নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণের পরও জাপানের অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন সুবিধা চালু রাখার প্রক্রিয়ার ওপরও জোর দেন ড. হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী এ সময় দেশে আশ্রিত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে জাপানের ভূমিকা বৃদ্ধি এবং চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানালে জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১১

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১২

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১৩

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৪

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৬

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৭

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৮

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

১৯

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

২০
X