কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০১:০৫ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ সচিবদের নিয়ে বৈঠক মন্ত্রিপরিষদ সচিবের

বাংলাদেশ সচিবালয়। ছবি : সংগৃহীত
বাংলাদেশ সচিবালয়। ছবি : সংগৃহীত

পূর্বঘোষণা না দিয়ে সরকারের সিনিয়র সচিব ও সচিবদের নিয়ে বৈঠক করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সোমবার (২৪ জুলাই) সকাল ১০টায় বৈঠকটি শুরু হয়।

প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভা পূর্বনির্ধারিত তারিখ ছিল ২৬ জুলাই। সেই সভাটিও আজ হয়ে গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানান, প্রথমে সচিবসভা পরে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠক হয়।

ধারণা করা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা ও সচিবদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব এবং বৈঠকে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।

এ ছাড়া বৈঠকে প্রত্যেক সচিবকে তাদের অবস্থান থেকে দেশের পক্ষে কাজ করতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র বলছে, সচিবসভায় সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া সরকারের উন্নয়ন প্রকল্প, বিদ্যুৎ, জ্বালানি, শূন্যপদসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠকের সিনিয়র সচিবসহ ৮০ জন সচিব উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১০

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১১

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১২

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৩

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৪

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৫

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৬

টিভিতে আজ যত খেলা

১৭

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X