কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

এক হাজার ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণ করল কৃষক লীগ

রাজধানীর উত্তরায় ১৫ নম্বর সেক্টর ব্রিজ লেকপাড় ও রাস্তার পাশে কৃষক লীগের উদ্যোগে বৃক্ষ রোপণ। ছবি : কালবেলা
রাজধানীর উত্তরায় ১৫ নম্বর সেক্টর ব্রিজ লেকপাড় ও রাস্তার পাশে কৃষক লীগের উদ্যোগে বৃক্ষ রোপণ। ছবি : কালবেলা

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের উদ্যোগে এক হাজার ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণ করা হয়েছে।

শনিবার (২৯ জুন) রাজধানীর উত্তরায় ১৫ নম্বর সেক্টর ব্রিজ লেকপাড় ও রাস্তার পাশে বৃক্ষ রোপণ করা হয়।

এ সময় কৃষক লীগের সভাপতি বলেন, বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠার ৫২ বছরপূর্তি উপলক্ষে এই বছর আষাঢ়-শ্রাবণ-ভাদ্র ৩ মাসে ৫২ লাখ বৃক্ষ রোপণ করবে। বৃক্ষ রোপণের পাশাপাশি প্রতিটি বৃক্ষকে রোপণের পর নিজ সন্তানের মতো পরিচর্যা ও প্রতিপালন করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও কৃষক লীগসহ সব সহযোগী সংগঠনের নেতারা দল ক্ষমতায় থাকলেও গাছ লাগায়, ক্ষমতায় না থাকলেও গাছ লাগায়। স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলেও গাছ নিধন করে, ক্ষমতায় না থাকলেও গাছ নিধন করে। এই নিধনকারীদের দেশবিরোধী কর্মকাণ্ড রুখতে কৃষক লীগের তৃণমূল আরও শক্তিশালী করতে হবে।

বৃক্ষ রোপণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু বলেন, গাছ মানুষের ও পরিবেশের অকৃত্রিম বন্ধু। তাই আসুন, প্রত্যেকে এই বছর ৫২টি করে গাছ লাগাই।

ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সভাপতি মাকসুদুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে অংশ নেন কৃষক লীগের সহসভাপতি আকবর আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ড. হাবিবুর রহমান মোল্লা, নুরে আলম সিদ্দিকী হক, ভারপ্রাপ্ত প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশাসহ আইন সম্পাদক অ্যাড. রাবেয়া হক, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক হালিম খান, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের বৃক্ষ রোপণ কর্মসূচির আহবায়ক লুৎফর রহমান।

এ সময় কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে গত ১৫ জুন পহেলা আষাঢ় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে আষাঢ়-শ্রাবণ-ভাদ্র ৩ মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় আজ উত্তরা ১৫ নম্বর সেক্টর ২ নম্বর ব্রিজ লেকপাড়ে রাস্তার ধারে বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর এক হাজার ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X