ড. মাহ্‌বুব উল্লাহ্‌
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৪:৪২ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ
ড. মাহ্‌বুব উল্লাহ্‌

নির্বাচন নতুন সমস্যারও জন্ম দিতে পারে

ড. মাহ্‌বুব উল্লাহ্‌। ছবি : সৌজন্য
ড. মাহ্‌বুব উল্লাহ্‌। ছবি : সৌজন্য

প্রধান বিরোধীদল বিএনপির নির্বাচন বর্জনের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে বড় রাজনৈতিক দলগুলোর প্রতিদ্বন্দ্বিতা ছাড়া ভোটাররা ভোট দিতে উৎসাহী হয় না। সম্ভবত আজকের নির্বাচনেও আমরা সেই অভিজ্ঞতাই দেখতে পাব। নির্বাচনে প্রকৃতপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। আওয়ামী লীগ এককভাবে বড় দল হিসেবে নির্বাচন করছে। আওয়ামী লীগের মধ্য থেকেই আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছে অনেকেই।

বিষয়টি এরকম, আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা। ফলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা একটি সীমার বাইরে যাচ্ছে না। মানুষ বুঝতে পারছে না একদলের মধ্যে দুজন প্রার্থীর কাকে তারা ভোট দেবে। যে প্রক্রিয়ায় গত দুটি নির্বাচন হয়েছে এবং এবারের নির্বাচন হচ্ছে এই প্রক্রিয়াটি যদি পাকাপোক্ত হয়ে যায় তাহলে হয়তো আগামী কয়েক বছরে আর গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে না। যদি এর মধ্যে কোনো সময় কোনো ঘটনা ঘটে তখন হয়তো অন্য কোনো দৃশ্যের সম্মুখীন হবো আমরা।

দেশে একটি সিস্টেম যখন কাজ না করে তখন সেটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতার দিকে চলে যায়। আর প্রাতিষ্ঠানিক ব্যর্থতা একটি পর্যায়ে রাষ্ট্রীয় ব্যর্থতার দিকে এগিয়ে যায়। এখানেই মূল সমস্যা। আমরা সবকিছু দেখার চেষ্টা করছি নাকের ওপর দিয়ে। অর্থাৎ এই মুহূর্তে আমার লাভ হইল না কি ক্ষতি হইল এখানেই আমাদের মনোযোগ। কিন্তু আমরা যদি পাঁচ বছর বা ১০ বছর পরের কথা ভাবতে পারতাম তাহলে আজ দেশের এই অবস্থা হতো না। আমাদের দুর্ভাগ্য আমরা কেউ ভবিষ্যৎ চিন্তা করছি না। আমরা শুধু তাৎক্ষণিক সুবিধার কথা চিন্তা করে আমাদের কর্মকাণ্ডগুলো করে যাচ্ছি। আর এই কারণে আমরা ব্যাপকভাবে অনৈতিক এবং অসৎ প্রক্রিয়ার আশ্রয় নিচ্ছি।

বাংলাদেশের মতো দেশে সমস্যার সমাধানের সাহায্য করে নির্বাচন। একটি নির্বাচনের পর যখন আরেকটি নির্বাচন আসে- নতুন নির্বাচনের মধ্য দিয়ে জনসাধারণ তাদের নেতা নির্ধারণ করে। ক্ষমতাসীন যে সরকার ছিল তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে না থাকে, যদি অসৎ এবং দুর্নীতির মধ্যে ডুবে যায়, যদি দুঃশাসন এবং অপশাসনে জড়িয়ে যায় তাহলে এই অবস্থাকে ঠেকানোর জন্য সুষ্ঠু নির্বাচনের একটি বিরাট ভূমিকা রয়েছে। যদি নির্বাচন ব্যবস্থা কলুষিত হয়ে যায় তাহলে সমস্যা সমাধানের আর কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না। ফলে দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। অনিয়ম, অনাচার, দুর্নীতি, ঘুষসহ যা কিছুকে আমরা খারাপ শাসন বলি সেগুলো ব্যাপকভাবে বেড়ে যায়।

যেভাবে গত দুটি নির্বাচন হয়েছে এবং এবারের নির্বাচন করা হচ্ছে তা দেশের জন্য অবশ্যই ক্ষতিকর। আর এই ক্ষতির ভুক্তভোগী হবে প্রকৃতপক্ষে দেশের মানুষ।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X