কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

চাকরিতে নিয়োগের স্বচ্ছতা উন্নত বাংলাদেশের পূর্বশর্ত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দৈনিক কালবেলায় ‘ঘুষ দিয়ে চাকরির’ অভিযোগে কয়েকটি খবর প্রকাশিত হয়। এ বিষয়ে কালবেলার ফেসবুক পেজে (Kalbela Online) পাঠকের মতামত থেকে বাছাইকৃত মতামত প্রকাশ করা হলো।

সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া ওই প্রতিষ্ঠানের গতিশীলতার জন্য আবশ্যক। এ জন্য সুষ্ঠু প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্যদের খুঁজে বের করার প্রচলন রয়েছে। কিন্তু এ প্রক্রিয়ায় ঘুষ লেনদেন হলে যোগ্যরা বাদ পড়ে। সে সঙ্গে দুর্নীতির এ ধারা ছড়িয়ে পড়ে পুরো প্রতিষ্ঠানে। ‍চাকরিপ্রার্থীদের কাছ থেকে ঘুষ গ্রহণের সাম্প্রতিক কিছু ঘটনা সামনে আসে। এসব প্রকাশিত হয় কালবেলায়। এ নিয়ে পাঠকরা বিভিন্ন ধরনের মন্তব্য করেন।

হুমায়ুন ফরিদ নামের এক পাঠক বলেন, বাংলাদেশে ‘নির্দিষ্ট কিছু’ চাকরিতে যোগ দিতে হলে ঘুষ দিতে হয়। সেখানে ঘুষের আদান-প্রদানের বিষয়টি সবার কাছে স্পষ্ট। কিন্তু ঘুষ দেওয়া ও ঘুষ দিয়ে চাকরি করা কি জায়েজ? এই বিষয়ে ইসলাম কী বলে? এর উত্তর হলো, বাধ্য হয়ে ঘুষ দেওয়া জায়েজ আছে। কিন্তু ঘুষ নেওয়া কখনই জায়েজ নয়। আর ঘুষ দিয়ে চাকরি অর্জনকারীর উপার্জন বৈধ হওয়ার জন্য অবশ্যই কয়েকটি শর্ত-কারণ পাওয়া যেতে হবে। যেমন, ঘুষ দিয়ে ওই কাজ করা ছাড়া অন্য কোনো কাজ করার সুযোগ না থাকলে, যথার্থ ও সঠিকভাবে ওই কাজ করার যোগ্যতা ও মানসিকতা থাকলে, মূল বিলের চেয়ে বেশি বিল কর্মস্থলের তহবিল থেকে গ্রহণ না করা হলে।

মো. সিরাজুল মনির বলেন, কিছু কিছু পদে ঘুষ দিয়ে চাকরি এটা প্রচলিত নিয়মে পরিণত হয়েছে। অথচ সব প্রতিষ্ঠানে লেখা থাকে আমি ও আমার প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত, এটা যেন সম্পূর্ণ ভুয়া বক্তব্য। এ বক্তব্যটা লেখা থাকা প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির মাত্রা আরও বেশি। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোর পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে কর্মকর্তারা প্রায় সবাই কোনো না কোনোভাবে দুর্নীতির সঙ্গে জড়িত। প্রতিষ্ঠানগুলোর প্রধানরা যদি ঘুষ দুর্নীতির মোহ থেকে বেরিয়ে আসতে পারে তাহলে মেধাবীদের মূল্যায়ন হবে এবং ঘুষ ছাড়া চাকরি পাওয়ার আশা করা যায়। বিশেষ করে সরকারি চাকরিতে অল্প সময়ের মধ্যে কোটিপতি হওয়ার প্রবণতা বেশি থাকার কারণে সবাই ঘুষ দিয়ে চাকরি নিতে আগ্রহী হয়। এ বিষয়টা এখন সবার রক্তের সঙ্গে মিশে গেছে।

শহীদ রাফি বলেন, যেদিন বলা হবে ঘুষ দিয়ে চাকরি হয় না; সেদিন আমি বুক ফুলিয়ে সবার সামনে বলতে পারব ‘আমার বাংলাদেশ এগিয়ে গেছে’।

মীর কাশেম বলেন, অনৈতিক কর্মকাণ্ড, ঘুষ, দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে। সরকারি চাকরি পেতে তো ঘুষের কারবার স্বাভাবিক ব্যাপার। আর এখন কিছু বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেতেও ঘুষ দিতে হয়। ধর্ম ও নৈতিকতা শিক্ষার কেন্দ্র মাদ্রাসা। এখানকার কর্মচারী নিয়োগের জন্যও গুণে গুণে লাখ লাখ টাকা ঘুষ নেয়। এটা অবাক লাগে। তারা কীভাবে নিজেকে আলেম-ওলামা মনে করে! ঘুষগ্রহণকারীসহ সব দুর্নীতিবাজের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি গ্রহণ করা জাতীয় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণের প্রত্যয় সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

‘স্ট্যান্টবাজি করতেই ১১ দল তিস্তা নিয়ে আন্দোলনের কথা বলছে’

বিটিভিতে বিরোধীদলীয় নেতার খবর, বদলাচ্ছে চিরাচরিত ধারা

বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা

‘নির্বাচন ঘনিয়ে আসায় নেতানিয়াহুর এখন নতুন শত্রু দরকার’

মরক্কোর হারে নোরার চোখে জল, ‘প্রেমিক’ হাকিমির জন্য কী লিখলেন?

যার মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

১০

ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী হাসপাতালে

১১

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

১২

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে: রাশিয়া

১৩

সাতকানিয়ায় বন্যার মধ্যে কবরস্থানের দেয়াল ভাঙচুরের অভিযোগ

১৪

ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

১৫

ডিবিটি বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন

১৬

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশ

১৭

ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প

১৮

বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

১৯

সেতুর অ্যাপ্রোচ সড়ক ভেঙে সুরঙ্গ, জনমনে আতঙ্ক 

২০
X