কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে : ড. আসাদুজ্জামান রিপন

ডিআরইউ মিলনায়তনে ‘জিয়া শিশু কিশোর মেলা-কেন্দ্রীয় কমিটি’ আয়োজিত প্রতিবাদ সমাবেশে কথা বলেন ড. আসাদুজ্জামান রিপন। ছবি : কালবেলা
ডিআরইউ মিলনায়তনে ‘জিয়া শিশু কিশোর মেলা-কেন্দ্রীয় কমিটি’ আয়োজিত প্রতিবাদ সমাবেশে কথা বলেন ড. আসাদুজ্জামান রিপন। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

মঙ্গলবার (২ জুলাই) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) মিলনায়তনে ‘জিয়া শিশু কিশোর মেলা-কেন্দ্রীয় কমিটি’ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতের সঙ্গে সম্পাদিক চুক্তি ও সমঝোতা জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জমি ব্যবহার করে রেল করিডোর দিতে দেওয়া হবে না। সরকার শুধু অবৈধ ক্ষমতা ধরে রাখতে ভারতকে তোষণ করতে গিয়ে দেশকে গোলামির জিঞ্জির পরিয়ে দিয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ বিএনপির সব নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভা হয়। এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা জেড রিয়াজউদ্দিন নসু, ডা. আরিফুর রহমান মোল্লা প্রমুখ। জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কে এস হোসেন টমাস। প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়া ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ সব রাজবন্দির দ্রুত মুক্তি দাবি করেন।

ড. রিপন বলেন, বেগম খালেদা জিয়াকে শুধু নির্বাচন থেকে দূরে রাখার অসৎ অভিপ্রায়ে সরকার ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দণ্ডিত করেছেন। এখন তাকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে। সরকার প্রধান ও তাদের লোকজন প্রায়ই বলেন বেগম জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন। অথচ আদালতের ফরমায়েশি রায়ে পর্যন্ত কোথাও বেগম খালেদ জিয়া টাকা আত্মসাৎ করেছেন এমন কথা লেখা নেই। অথচ তারা এই অসত্য বয়ান দিয়েই যাচ্ছেন। যদি বাংলাদেশে আইনের শাসন ও জবাবদিহিতা থাকত তাহলে শুধু এই বক্তব্যের জন্য তাদের ১০০ বছরের জেল হয়ে যেত। তিনি আওয়ামী লীগ সরকারের পতনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X