কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৪:৪৯ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসিকে ৭ দিনের আলটিমেটাম নুরের গণঅধিকার পরিষদের

মঙ্গলবার নির্বাচন কমিশনে স্মারকলিপি দেয় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
মঙ্গলবার নির্বাচন কমিশনে স্মারকলিপি দেয় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন দলটির একাংশের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান। এই সময়ের মধ্যে দাবি না মানলে নির্বাচন কমিশন ঘেরাও করবেন তারা।

মঙ্গলবার (২৫ জুলাই) নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার পর এ আলটিমেটাম দেন তিনি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান লিখিত আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের বলেন, ‘আমাদের দাবি না মানলে এবার আর দলীয় কার্যালয় থেকে যাত্রা শুরু করব না। সরাসরি ইসিতে এসে ঘেরাও করব।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন বলেছে- পুনর্বিবেচনার জন্য আপনারা আবেদন করতে পারেন। সেই জায়গা থেকে আমরা আবেদন জানিয়ে সাত দিনের আল্টিমেটাম দিয়েছি।’

এর আগে দলের নেতাকর্মীরা পল্টনের দলীয় কার্যালয় থেকে ইসি ঘেরাওয়ের উদ্দেশে যাত্রা করলেও পথে তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর একটি প্রতিনিধিদল ইসিতে যায়।

সে সময় নুরুল হক বলেন, ‘শর্ত পূরণের পরও নির্বাচন কমিশন আমাদের দলকে নিবন্ধন দেয়নি। এটা অন্যায় হয়েছে। এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে রাজপথের কর্মীদের স্লোগান ইসিকে পৌঁছে দিতে চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১১

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১২

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৩

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৫

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৭

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৮

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৯

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

২০
X