কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কারফিউ প্রত্যাহারের দাবি গণঅধিকার পরিষদের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিরোধী রাজনৈতিক দলের আটক নেতাকর্মীদের মুক্তি এবং গণগ্রেপ্তার বন্ধের দাবি জানিয়েছে নুরুল হক নুর ও রাশেদ খানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। একই সাথে কারফিউ তুলে নিয়ে ইন্টারনেট সংযোগ স্বাভাবিক করারও দাবি জানিয়েছে দলটি। বুধবার (২৪ জুলাই) রাতে গণমাধ্যমে দলের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ঘটে যাওয়া সংঘাত-সহিংসতার দায় সরকারকেই নিতে হবে।ইন্টারনেট বন্ধ থাকায় বাংলাদেশের প্রকৃত অবস্থা জানতে পারছে না বিশ্ব। দেশের গণমাধ্যমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে সরকার।

গণঅধিকার পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন, যে আন্দোলনকে সরকার নিজেই যৌক্তিক বলে উল্লেখ করেছে। এই আন্দোলনের সাথে রাজনৈতিক কোনো দলের সম্পৃক্ততা নেই। গণঅধিকার পরিষদ আটক নেতাকর্মীদের মুক্তি ও গণগ্রেপ্তার বন্ধের দাবি জানাচ্ছে। একই সাথে কারফিউ তুলে নিয়ে ইন্টারনেট সংযোগ স্বাভাবিক করারও দাবি জানাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X