কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ‘জাতীয় ঐক্যে’র আহ্বানে বিভিন্ন দলের সমর্থন

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একদফা দাবিতে বিএনপির ডাকা ‘জাতীয় ঐক্যে’র আহ্বানকে সাধুবাদ জানিয়ে তাতে একাত্মতা ও সংহতি প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং জোট। এর মধ্যে যুগপৎ আন্দোলনের শরিকরা ছাড়াও যুগপতের বাইরের কয়েকটি দলও রয়েছে। গত তিন দিনে গণমাধ্যমে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ সমর্থনের কথা জানায় দলগুলো।

এর মধ্যে রয়েছে যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ লেবার পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, গণঅধিকার পরিষদ (নুর), গণঅধিকার পরিষদ (মশিউজ্জামান-ফারুক)।

সমমনা জোটভুক্ত ক্বারি মো. আবু তাহের ও আব্দুল্লাহ আল হারুনের নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এবং ১২ দলীয় জোটভুক্ত ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ইকবাল হোসেন ও রাশেদ প্রধানের জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা; লায়ন মো. ফারুক রহমান ও মো. আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টিও পৃথকভাবে তাদের সমর্থন জানিয়েছে।

এ ছাড়া যুগপৎ আন্দোলনের বাইরে থাকা খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মো. মঞ্জুর হোসেন ঈসার নেতৃত্বাধীন এনডিপি এবং মো. আব্দুল কাদের ও প্রফেসর মো. হারুন অর রশিদের নেতৃত্বাধীন বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি (বিডিপিপি)ও বিএনপির জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়েছে।

গত ২৬ জুলাই এক বিবৃতিতে সরকার পতনের ‘এক দফা’ দাবিতে বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনকে নিয়ে ‘জাতীয় ঐক্য’ গঠনের আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোট, বাম-ডান সব রাজনৈতিক দল, জামায়াতে ইসলামীসহ অন্যান্য ধর্মভিত্তিক ও ইসলামী দল এবং রাজনৈতিক সংগঠনের প্রতি এই আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X