কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০৭:৫২ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তি পাচ্ছেন তারেক রহমানের সাবেক এপিএস অপু

তারেক রহমানের সাবেক এপিএস মিয়া নুরুদ্দিন অপু। ছবি : সংগৃহীত
তারেক রহমানের সাবেক এপিএস মিয়া নুরুদ্দিন অপু। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস মিয়া নুরুদ্দিন অপু জামিনে মুক্তি পাচ্ছেন। আজ মঙ্গলবার (০৬ আগস্ট) তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাবেন। তিনি ছয় বছর সাত মাস কারাগারে বন্দি ছিলেন।

এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, দুটি মামলায় আমরা জামিন চেয়ে আবেদন করেছিলাম। শুনানি শেষে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল ও ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক তার জামিন মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি মুক্তি পাবেন।

মিয়া নুর উদ্দিন আহমেদ অপু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। ২০১৮ সালের ২৪ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা গিয়ে তিনি হামলার শিকার হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। ওই বছরের ৪ জানুয়ারি রাজধানীর হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১ এর সদস্যরা। তার অর্থপাচার ও সন্ত্রাসবিরোধী আইনের মামলা হয়। এ মামলায় তার বিরুদ্ধে ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার বিভিন্ন ব্যাংকের চেক উদ্ধারের কথা বলা হয়। এই টাকা দিয়ে তারা নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার ষড়যন্ত্র করছিল বলেও অভিযোগ করা হয়েছে।

এর আগে ২০১৯ সালের ১০ জানুয়ারি ঢাকার আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ১৭ জানুয়ারি রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এ মামলার তদন্ত শেষে তার বিরুদ্ধে পৃথক দুটি আইনে চার্জশিট দেয় পুলিশ। যার মধ্যে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে একটি এবং ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ আরেকটি মামলা বিচারাধীন রয়েছে। তবে অর্থপাচার আইনের মামলায় বিচার শুরু না হলেও সন্ত্রাসবিরোধী আইনের মামলার বিচার শুরু হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X