কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৫:২১ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৭:১৯ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রনেতা ও রাজনৈতিক দলের প্রস্তাবনায় অন্তর্বর্তী সরকার চান সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি : সংগৃহীত
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের পাশাপাশি রাজনৈতিক দল ও অন্য ব্যক্তির প্রস্তাবনা নিয়ে অতি দ্রুত একটি অন্তর্বর্তী সরকার ও সরকারপ্রধানের নাম ঘোষণা করার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য এটি অত্যন্ত জরুরি।

অন্তর্বর্তীকালীন সরকার কেমন হওয়া উচিত, এমন প্রশ্নে মঙ্গলবার (৬ আগস্ট) কালবেলাকে এ সব কথা বলেন তিনি।

সাকি বলেন, দেশে বর্তমানে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। অবিলম্বে কোনো স্থাপনা বা কোনো সাম্প্রদায়িক হামলা, ব্যক্তিগত প্রতিশোধ, অর্থনৈতিক প্রতিষ্ঠানে লুটপাট-দখল, অরাজকতা, হামলার ঘটনা বন্ধ করতে হবে। মানুষের জানমালের নিরাপত্তা বিধান করতে হবে। এ জন্য দেশব্যাপী সেনাবাহিনীর টহল আরও বৃদ্ধি করতে হবে।

তিনি আরও বলেন, নৈরাজ্য বন্ধ করে শান্তি-শৃঙ্খলার জন্য সাংগঠনিক কাঠামো অনুযায়ী আমরা রাজনৈতিক দলগুলো স্বেচ্ছাসেবক দল গড়ে তুলেছি। সব রাজনৈতিক দলের প্রতি একই আহ্বান জানাব। শিক্ষার্থীরা ইতোমধ্যে সহিংসতা, নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়েছে। আমরা তাদের আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১০

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১১

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১২

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৩

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৪

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৫

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৬

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৭

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৮

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৯

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

২০
X