কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৬:৪৬ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নৈরাজ্যকারীদের বিচার করা হবে : মির্জা ফখরুল

বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

নৈরাজ্যকারীদের দেশের শত্রু আখ্যা দিয়ে আগামীতে তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন দাবি করেন তিনি।

বুধবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে এই দাবি জানান মির্জা ফখরুল ইসলাম।

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তাই অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। স্বৈরাচার এবং তাদের দোসররা পালিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, এখন যারা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করছে তারা আন্দোলনকারী নয়, এরা দেশের শত্রু। এদের বিচার হবে।

এ সময় সবাইকে হিংসা-বিদ্বেষ ভুলে ছাত্রদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বিজয়কে সুসংহত করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে ভার্চুয়ালি লিখিত বক্তব্য দেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১০

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১১

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১২

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৩

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৪

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৫

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৬

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৭

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৮

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

২০
X