কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৯:৫৯ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সপ্তাহব্যাপী কর্মসূচি দিল ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লোগো। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা কর্তৃক সংঘটিত গণহত্যায় শহীদ, আহত ও চলমান কিছু বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমি স্মরণ করছি বৈষম্যবিরোধী আন্দোলনের অগ্রনায়ক শহীদ আবু সাঈদ, মুগ্ধ, সৈকত ও রিফাতসহ শত শত শহীদদের, যাদের রক্তে রাঙানো পথ ধরে আমরা পেয়েছি একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। যারা এই আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণ করেছে তাদের আশু সুস্থতা কামনা করছি। সেইসঙ্গে দোয়া করছি, মহান আল্লাহ তাদের এই আত্মত্যাগকে কবুল করুন।

তিনি আরও বলেন, ‘আমি মোবারকবাদ জানাচ্ছি, সাহসের বাতিঘর, অকুতোভয় সেই বীর ছাত্র-জনতাকে, যাদের সাহসিকতার তুলনা সারা পৃথিবীর সাম্প্রতিক ইতিহাসে নেই। যারা ২০২৪ সালে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নতুন এক রক্তিম সোনালি ইতিহাস সৃষ্টি করেছেন। দেশব্যাপী আওয়ামী গণহত্যায় শহীদ, আহত-পঙ্গুত্ববরণকারী ও বর্তমানে কিছু বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে সপ্তাহব্যাপী নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করছি।

১. শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও শহীদদের কবর জিয়ারত। ২. আহত-পঙ্গুত্ববরণকারীদের সঙ্গে সাক্ষাৎ, চিকিৎসা সেবা ও সামর্থ্যানুযায়ী সহযোগিতা প্রদান। ৩. সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়, সহায়-সম্পত্তি ও বাড়িঘরের নিরাপত্তা প্রদান। ৪. বিরোধী মতের ব্যক্তিদের সহায়-সম্পত্তি ও জানমালের নিরাপত্তা বিধানে সহায়তা প্রদান। ৫. সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় সম্পদ ও ঐতিহাসিক স্থাপনার নিরাপত্তার ব্যবস্থা করা। ৬. পরিচ্ছন্নতা অভিযান এবং ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলাসংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান।

মহান রব আমাদের সবাইকে ধৈর্য এবং প্রজ্ঞা সহকারে পরিস্থিতি মোকাবিলার তাওফিক দান করুন। আমিন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

তুরাগের তিন লাশ, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

১০

২৮ জুন / আজকের নামাজের সময়সূচি

১১

লেবাননের সঙ্গে আরও কয়েকটি সমঝোতা হতে পারে: নেতানিয়াহু

১২

২৮ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১৩

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

১৪

গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, মুখে লাগানো ছিল টেপ

১৫

কেমন হলো মেসিবিহীন আর্জেন্টিনার একাদশ

১৬

লেবানন-ইসরায়েল চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

লবণাক্ততায় ফলন নিয়ে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

১৯

তারে আটকে গেছে গ্যাস বেলুন, মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

২০
X