কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০১:৪২ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ০২:০২ পিএম
অনলাইন সংস্করণ

সিদ্ধেশ্বরী কালী মন্দির পরিদর্শন মুন্না-নয়নের

সিদ্ধেশ্বরী কালী মন্দির পরিদর্শনে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা
সিদ্ধেশ্বরী কালী মন্দির পরিদর্শনে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত নৈরাজ্যকর পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে ও পাশে থাকার বার্তা দিতে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

বুধবার (৮ আগস্ট) রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মুন্না-নয়নের নেতৃত্বে যুবদলের নেতারা এই মন্দির পরিদর্শন করেন।

এই সময় মন্দিরের পুরোহিতসহ স্থানীয় সনাতন ধর্মালম্বী লোকজন উপস্থিত ছিলেন। যুবদলের শীর্ষ নেতৃদ্বয় সার্বিক খোঁজখবর নেওয়াসহ তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং কুচক্রীমহলের যে কোনো সহিংসতা ও অপ্রীতিকর ঘটনাকে একসঙ্গে মোকাবিলা করার অঙ্গীকার করেন।

তারা বলেন, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। তারা সনাতন ধর্মাবলম্বীদের ভাই হিসেবে দেখে। বিএনপি অতীতেও তাদের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনাসহ সার্বক্ষণিক মন্দিরের আশপাশে থাকার পরামর্শ দেন মোনায়েম মুন্না ও নুরুল ইসলাম নয়ন।

দেশের বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতিতে ইতোমধ্যে সনাতন ধর্মাবলম্বীদের রক্ষায় বিএনপির নেতাকর্মীসহ দেশবাসীকে ঢাল হিসেবে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১০

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১১

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১২

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৪

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৫

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৭

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৮

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

২০
X