কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

নবগঠিত সরকারকে ইসলামী আন্দোলনের অভিনন্দন

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে এক শুভেচ্ছা বার্তায় পীর সাহেব চরমোনাই নবগঠিত উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং উপদেষ্টা পরিষদের সকল উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় পীর সাহেব চরমোনাই বলেছেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে গত ৫ আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন সবাই মিলে সম্মিলিতভাবে রাষ্ট্র সংস্কার এবং একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠনের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। বিগত ১৬ বছর আওয়ামী দুঃশাসন দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। ব্যাপক লুটপাটের মাধ্যমে অর্থনীতিকে করেছে বিপর্যস্ত। বৈষম্যহীন অর্থনৈতিক মুক্তি এবং রাষ্ট্রের সকল অসঙ্গতি দূর করে দুর্নীতি দুঃশাসনমুক্ত উন্নত কল্যাণ রাষ্ট্র গঠন এখন সময়ের দাবি। নতুন উপদেষ্টা পরিষদকে সে লক্ষে কাজ করতে হবে।

নতুন বাংলাদেশ বির্নিমাণে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণের জন্য আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান মুফতী রেজাউল করীম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে: মৎস্য প্রতিমন্ত্রী

বেইজিংয়ে বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

যবিপ্রবিতে ফলাফল প্রকাশে জটিলতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

গাছা থানার ওসি প্রত্যাহার

১০

সিলেটে ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

১১

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন যে ৭ তারকা

১২

দেশের শিক্ষাব্যবস্থা ৫৪ বছর ধরে রিভার্স গিয়ারে চলেছে: শিক্ষামন্ত্রী

১৩

বিশ্বকাপ জয়ের দৌড়ে শীর্ষে আর্জেন্টিনা, অপটার নতুন ভবিষ্যদ্বাণী

১৪

বগুড়ায় দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

ইরানের পক্ষে যুদ্ধে না জড়ানোয় এরদোয়ানের প্রশংসা করলেন ট্রাম্প

১৬

লাইনআপে বদল, দেড় বছর পর মঞ্চে আসছে অর্থহীন

১৭

তৈরি পোশাক খাতের দক্ষতা উন্নয়নে ইপিবির সঙ্গে ৩ প্রতিষ্ঠানের চুক্তি

১৮

বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব 

১৯

ভারতকে ১৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

২০
X