কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে দুষ্কৃতকারী এবং লুটেরাদের স্থান নেই : শেখ রবি 

রাজধানীর বাংলামটরে জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। ছবি : কালবেলা
রাজধানীর বাংলামটরে জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি বলেছেন, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বিএনপি জাতীয় সম্পদ ও জনগণের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। বিএনপিতে কোনো দুষ্কৃতকারী এবং লুটেরাদের স্থান নেই।

তিনি বলেন, কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে লুটপাট চালায়, অরাজকতা করে, তাহলে তাদের আটকিয়ে বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাদের খবর দিবেন। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন।

শনিবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলামটরে আতঙ্কিত নাগরিকদের স্বস্তি ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন ব্যবসায়ী এবং জনসাধারণের উদ্দেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

রবি বলেন, বিএনপি জনগণের পাশে আছে। জনগণ আপনাদের পাশে আছে, এদেশ আপনাদের। আপনাদের অভয় দিয়ে যাচ্ছি, আমরা আপনাদের নিরাপত্তা দিব। পাশাপাশি আপনাদেরও দায়িত্ব আছে। লুটতরাজকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, কৃষক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বক্তব্য রাখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১১

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১২

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৩

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৪

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৫

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৬

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৭

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৮

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৯

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

২০
X