কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে ছাত্রশিবিরের পরিচ্ছন্নতা অভিযান

ছাত্রশিবিরের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান। ছবি : সংগৃহীত
ছাত্রশিবিরের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান। ছবি : সংগৃহীত

সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে দলটি।

সংগঠনের নেতারা জানিয়েছেন, গত ৭ আগস্ট থেকে এ কর্মসূচি শুরু হয়েছে, যা আগামী ১৩ আগস্ট পর্যন্ত চলবে। প্রয়োজনে এ কর্মসূচির সময় আরও বাড়ানো হবে।

কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সারা দেশের প্রতিটি শাখার সর্বস্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে জেলা, উপজেলা ও থানা শহরের অলিতে গলিতে, রাস্তায়, বাসার সামনে, মার্কেটের সামনে ময়লা আবর্জনা হাতে হাত রেখে মুখে মাস্ক এবং হাতে গ্লাবস পরে পরিষ্কার করছে। এ ছাড়া এলাকার হাটবাজারগুলোতেও পরিচ্ছন্নতা অভিযান পালন করছেন নেতাকর্মীরা।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম কর্মসূচি সারা দেশের নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেন, এদেশ আমাদের। আমাদের সবাই মিলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নিরাপদ শহর গড়ে তুলতে হবে।

তিনি বলেন, দেশকে স্বৈরাচার মুক্ত করতে, মানুষে মানুষে বৈষম্য দূর করতে আমাদের শত শত তরুণ জীবন দিয়েছেন। একটি বৈষম্যহীন ও নিরাপদ দেশে গড়ার স্বপ্ন নিয়ে তারা যে আন্দোলন করে নিজের জীবন দিয়ে গেছেন, তাদের সেই স্বপ্ন পূরণ করতে আমাদের হাতে হাত ও কাঁধে কাঁধ রেখে কাজ করে যেতে হবে। যতদিন না আমাদের শহর পরিপূর্ণভাবে পরিচ্ছন্ন হবে, ততদিন আমাদের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখতে হবে।

এ ছাড়া দীর্ঘমেয়াদে বিজয়ের সুফল প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে দেশ মেরামতের যে কর্মসূচি আমাদের তরুণরা পালন করছে, তাদের সেই কাজে ছাত্রশিবিরের প্রতিটি জনশক্তিকে সর্বাত্মক সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল ঢাকাস্থ দূতাবাস

বিয়ের ৬ মাসের পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১০

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১১

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১২

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১৩

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১৪

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১৫

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

১৬

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

১৭

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

১৮

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

১৯

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

২০
X