কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০১:০৫ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

গাবতলীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৯ জুলাই) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় অবস্থান নেয়। এ সময় বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দিলে দুদলের মধ্যে সংঘর্ষ বাধে।

জানা গেছে, গাবতলীতে বিএনপির নেতাকর্মীদের মিছিল নিয়ে সড়কে নামলে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করলে বিএনপিও ইটপাটকেল ছুড়তে থাকে। এই সংঘর্ষে দুই দলেরই বেশ কয়েকজন আহত হন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, বিনা উসকানিতে তারা প্রথমে হামলা করেছে। আমাদের ১০ জনের মতো নেতাকর্মী আহত হয়েছেন।

আরও পড়ুন : ধোলাইখালে সংঘর্ষে আহত গয়েশ্বর আটক

এর আগে, শেখ হাসিনার পদত্যাগসহ‌ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফার দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী শনিবার সকাল ১১টায় গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় অবস্থান নেয় বিএনপির নেতাকর্মীরা।

ধোলাইখাল ও গাবতলী ছাড়াও মাতুয়াইল, উত্তরা ও সিদ্ধিরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে সকাল থেকেই সতর্ক পাহারায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপি যেসব এলাকায় অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে সেসব এলাকায় জলকামান, সাঁজোয়া যান নিয়ে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশকে টহল দিতে দেখা গেছে। যাকেই সন্দেহ হচ্ছে তল্লাশি করা হচ্ছে। বিএনপির এই অবস্থান কর্মসূচি ঘিরে সতর্ক পাহারায় রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক শুক্রবার রাতে বলেছেন, রাজনৈতিক কর্মসূচির নামে রাজধানীর প্রবেশপথ আটকালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১০

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১১

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১২

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

১৩

কমিটি ঘোষণার ২১ দিনেই পদ হারালেন ছাত্রদল নেতা

১৪

মিসরের ৯২ বছরের অপেক্ষার অবসান, নাকি ইরানের ইতিহাস?

১৫

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

১৬

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

১৭

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

১৮

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

১৯

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

২০
X