কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ছাত্রদল নেতা প্রিন্সের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ

রাজধানীর লালবাগে শিক্ষা সামগ্রী বিতরণ করছেন মিনহাজ আহমেদ প্রিন্স। ছবি : কালবেলা
রাজধানীর লালবাগে শিক্ষা সামগ্রী বিতরণ করছেন মিনহাজ আহমেদ প্রিন্স। ছবি : কালবেলা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর লালবাগে তিনি এ শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

প্রিন্স বলেন, মা-মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার উন্নয়নে কাজ করেছেন। দেশের নকলমুক্ত শিক্ষা ব্যবস্থার প্রবর্তক তিনি। বেগম জিয়া দেশের শিক্ষা খাতকে নিয়ে গিয়েছিলেন এক অনন্য উচ্চতায়। আজকের ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ। এই ছাত্ররাই গড়বে সোনার বাংলা।

তিনি বলেন, আজ দীর্ঘদিন নানা রোগে ভুগছেন। কিন্তু এই স্বৈরাচারী হাসিনার সরকার তাকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা না করে তাকে মিথ্যা মামলায় বন্দি রেখেছিল। আজ তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এ সময় দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান প্রিন্স।

এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা হাসান কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সুমন, নীরব, আব্দুল, জাফর, জুনায়েদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১০

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১১

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১২

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৩

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৪

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৬

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৭

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৮

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৯

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

২০
X