কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৭:২৯ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ৪৬ জনকে জামায়াতের সহায়তা

সোহরাওয়ার্দী হাসপাতালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। ছবি : কালবেলা
সোহরাওয়ার্দী হাসপাতালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। ছবি : কালবেলা

সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ৪৬ জনের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

এ সময় ড. মুহাম্মদ রেজাউল করিম আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সাধ্যমতো সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি আহত চিকিৎসাধীন মাঝে নগদ অর্থ বিতরণ করেন এবং তাদের বিপদে ধৈর্য-ধারণের পরামর্শ দেন। তিনি আহতদের আশু আরোগ্য কামনায় মহান আল্লাহতায়ালার কাছে দোয়া করেন।

এ সময় মহানগরী সেক্রেটারির সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা.ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, শেরেবাংলা নগর দক্ষিণ আমীর আমিনুল ইসলাম, সেক্রেটারি আবু সাঈদ মন্ডল,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা জামিল হোসাইন, মাওলানা রুহুল আমিন জহিরুল ইসলাম, আশরাফুল ইসলাম, মুরাদ হোসেন প্রমুখ।

তিনি উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিজয়ী করার মাধ্যমে যারা দেশকে অপশাসন-দুঃশাসন, ফ্যাসীবাদ ও স্বৈরাচার মুক্ত করতে অবদান রেখেছেন তারা জাতীয় বীর ও আমাদের গর্বিত সন্তান। এজন্য যারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন তারা দেশ ও জাতির কাছে বীরশ্রেষ্ঠ হিসাবে অভিষিক্ত। যারা আহত ও বিজয়ী হয়েছেন ইতিহাসে তাদের নাম চিরদিনই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আন্দোলনে আত্মস্বর্গোকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন, আহত ও তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিজয়ীদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি বলেন, আমাদের গর্বিত সন্তানদের বিজয় নিয়ে ইতোমধ্যেই নানাবিধ ষড়যন্ত্র শুরু হয়েছে। মহান এ বিজয়কে বিতর্কিত করার জন্যই দেশে কথিত সংখ্যালঘু নির্যাতন ও সাম্প্রদায়িকতার ধোয়া তোলা হচ্ছে। কিন্তু এসব ষড়যন্ত্র করে ছাত্র-জনতার এই মহাবিজয়কে কোনোভাবেই কলঙ্কিত করা যাবে না বরং ছাত্র-জনতার ঐক্যের কাছে সকল ষড়যন্ত্র ব্যর্থ হতে বাধ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

১০

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

১১

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

১২

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

১৩

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১৪

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১৫

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১৬

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১৭

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৯

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

২০
X