কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান : জাতীয় পার্টির চেয়ারম্যান

জাতীয় পার্টির লোগো। গ্রাফিক্স : কালবেলা
জাতীয় পার্টির লোগো। গ্রাফিক্স : কালবেলা

দেশের উত্তর-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় কোটি কোটি মানুষের সীমাহীন কষ্টে গভীর উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করে, বন্যার্ত মানুষদের পাশে দাঁড়াতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তি প্রদান করেন ।

প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ভয়াবহ বন্যায় কোটি কোটি মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। বন্যার তোড়ে ভেসে গেছে মাঠের সব ফসল, পুকুর ও মৎস্য খামারের শত কোটি টাকার মাছ। ঘরের আসবাবপত্র, ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহপালিত পশু-পাখি হারিয়ে সম্বলহীন হয়ে পড়েছে লাখো পরিবার। বিপন্ন মানুষ পড়েছেন সীমাহীন সংকটে।

মানুষের এমন দুঃসময়ে আমরা বসে থাকতে পারি না উল্লেখ করে তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। প্রয়োজনীয় শুকনো খাবার, জীবনরক্ষাকারী ওষুধ এবং শিশুখাদ্য নিয়ে আর্ত মানুষের কাছে যেতে অনুরোধ জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, স্থানীয়ভাবে জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনকে বন্যার্তদের জন্য প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দিতে নির্দেশনা দিয়েছেন।

একইসাথে ত্রাণ কার্যক্রমে নিয়োজিত সশস্ত্র বাহিনী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সার্বিক সহায়তা দিতেও নির্দেশ দিয়েছেন গোলাম মোহাম্মদ কাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X