কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টার আল্টিমেটামে ভারতকে ৬ বার্তা গণঅধিকার পরিষদের

গণঅধিকার পরিষদের লংমার্চ। ছবি : কালবেলা
গণঅধিকার পরিষদের লংমার্চ। ছবি : কালবেলা

ভারত থেকে আসা পানিতে বাংলাদেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার প্রেক্ষিতে ২৪ ঘণ্টার আল্টিমেটামে দেশটিকে ৬ বার্তা দিয়েছে মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

বাংলাদেশের জনগণের পক্ষে বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে গিয়ে এটাচি কাউন্সিলর দেবব্রত চক্রবর্তীর হাতে এসব বার্তা হস্তান্তর করে গণঅধিকারের একটি প্রতিনিধি দল।

ছয় বার্তা হলো : (১) ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ অভিমুখে খোলা সবগুলো বাঁধ বন্ধ করা এবং আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ন্যায্যতার ভিত্তিতে দুই দেশের পানির বণ্টন নিশ্চিত করতে হবে।

(২) বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত ৫৪টি আন্তর্জাতিক নদীতে আন্তর্জাতিক পানি আইনের কোন ক্ষমতাবলে ভারত বাধ দিয়েছে তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

(৩) বাংলাদেশের সীমান্তে হত্যার ব্যাপারে সতর্ক করা হচ্ছে। ভবিষ্যতে এমন হত্যাকাণ্ডের জন্য সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় ভারতকে নিতে হবে।

(৪) গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশে পরিচালিত গণহত্যাকে সমর্থন দিয়েছে বলে বাংলাদেশের জনগণ মনে করে। অতি দ্রুত সময়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। (৫) বাংলাদেশের জনগণের চাওয়াকে পাশ কাটিয়ে বাঁধগুলো খোলা রাখলে ভারতের মানবতাবিরোধী আচরণ ও আন্তঃরাষ্ট্রীয় আচরণবহির্ভূত কর্মকাণ্ডের জন্য জাতিসংঘ ও কমনওয়েলথে ভারতের সদস্যপদ কেন স্থগিত হবে না তা উক্ত সংগঠনগুলোর কাছে জানতে চাইবে বাংলাদেশের জনগণ।

(৬) উপরোক্ত বিষয়গুলোর সুরাহা না হলে নির্দিষ্ট সময় পর সরকারকে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাতে বাধ্য করবে বাংলাদেশের জনগণ।

এর আগে বৃহস্পতিবার বিকেলে গণঅধিকার পরিষদ ও ছাত্র-জনতা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালন করে। গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান ও সদস্য সচিব ফারুক হাসানের নেতৃত্বে ছাত্র-জনতার কর্মসূচিটি বাড্ডা থেকে শুরু হয়ে গুলশানে ভারতীয় হাইকমিশন বরাবর যায়।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, শেখ খায়রুল কবির, সাকিব হোসাইন, শফিকুল ইসলাম রতনসহ কয়েকশ’ নেতাকর্মী।

পরে হাইকমিশনের সামনে থেকে গণঅধিকারের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল হাইকমিশনে গিয়ে ছয় দফা হস্তান্তর করে। প্রতিনিধি দলে ছিলেন সদস্য সচিব ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট শিরিন আকতার, ছাত্র প্রতিনিধি মোল্লা রহমতুল্লাহ, মুনতাসীর মাহমুদ, ফারহান দীনার, মোহাম্মদ আয়াজ, ফরহাদ হোসাইন।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে গণঅধিকার পরিষদের দপ্তর সহ-সমন্বয়ক আরিফ বিল্লাহ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১০

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১১

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১২

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৩

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৪

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১৫

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১৬

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৭

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৮

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৯

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

২০
X