কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা আইনসম্মত নয় : জাসদ

জাতীয় সমাজতান্ত্রিক দলের লোগো। গ্রাফিক্স : কালবেলা
জাতীয় সমাজতান্ত্রিক দলের লোগো। গ্রাফিক্স : কালবেলা

‘জাসদের কয়েকজন শীর্ষ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা আইনসম্মত, আইনসঙ্গত, তথ্যপ্রমাণ সম্বলিত ও যুক্তিযুক্ত নয়’ বলে উল্লেখ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (২৩ আগস্ট) দলের পক্ষ থেকে জাসদ দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব বিষয় তুলে ধরা হয়েছে।

সম্প্রতি জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু এবং কেন্দ্রীয় সহসভাপতি লোকমান আহমেদসহ কয়েকজনের নামে হত্যা মামলা দায়েরের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে দলটি।

পাশাপাশি দলের কোনো পর্যায়ের নেতা-কর্মীদের নাম হত্যা মামলায় যুক্ত করার আগে, প্রাথমিক তদন্ত করার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাসদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্রআন্দোলনে আন্দোলনকারীদের উপর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, পূর্ববর্তী সরকার সমর্থিত অস্রধারী, সন্ত্রাসীদের গুলিবর্ষণে নিহতদের হত্যার দায় চাপিয়ে মামলা দায়ের করা হয়েছে।

যার প্রেক্ষিতে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ যথাযথ আইনি প্রক্রিয়ায় তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

জাসদ কেন্দ্রীয় কমিটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, অত্যন্ত সুস্পষ্ট ও দৃঢ়তার সঙ্গে বলতে চায় যে, দেশে দীর্ঘদিনের দ্বি-মেরুকৃত বিভাজিত রাজনীতিতে হাসানুল হক ইনু বা দলগতভাবে একটি রাজনৈতিক পক্ষের।

এদিকে একটি রাজনৈতিক মেরুতে অবস্থানে থাকলেও কোটা সংস্কারে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের শুরু থেকেই এই আন্দোলন ও আন্দোলনকারীদের বিপক্ষে কোনো বক্তব্য, বিবৃতি এবং অবস্থান গ্রহণ করেননি।

উল্লেখ্য, পুলিশের গুলিতে রংপুরের আবু সাঈদসহ প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা এবং তদন্ত করে পুলিশ বাহিনীর দায়ী সদস্যের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন দলের সভাপতি।

জাসদ কেন্দ্রীয় কমিটি সুস্পষ্টভাবে বলছে যে, সে সময়ে সংঘটিত হত্যার ঘটনায় জড়ানো হচ্ছে সে সময় জাসদের নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর উপর প্রশাসনিক ক্ষমতা বা কর্তৃত্ব ফলানোর সুযোগই ছিল না।

এমনকি তৎকালীন সরকার সমর্থিত অস্রধারী, সন্ত্রাসীদের উপর তাদের কোনো রাজনৈতিক বা সাংগঠনিক নিয়ন্ত্রণ ছিল না। কারণ হাসানুল হক ইনু, লোকমান আহমেদ কখনই আওয়ামী লীগের রাজনৈতিক বা সাংগঠনিক নেতা ছিলেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X