কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০৯:৩৫ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০১:১২ এএম
অনলাইন সংস্করণ

দুঃশাসনের অবসান ঘটাতে অসংখ্য মানুষ শহীদ হয়েছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

‘ফ্যাসিবাদী’ আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে গিয়ে অসংখ্য মানুষ শহীদ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের স্মরণ সভায় এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন। দুঃশাসনের অবসান ঘটাতে গিয়ে তারা শুধু দুই মাসের জন্য শহীদ হয়েছেন, তা নয়।

গণতন্ত্র পুনরুদ্ধার, নিজেদের ভোটের অধিকার ফেরানো এবং আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের অবসানে গত ১৪/১৫ বছর ধরে দেশের মানুষ ত্যাগ স্বীকার করেছেন। গুম-খুন হয়েছেন, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন অসংখ্য মানুষ।

অনুষ্ঠানে মরহুমের জীবন-কর্মের নানা দিক তুলে ধরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষাবিদ, রাজনীতিক, কূটনীতিকসহ তার বন্ধু-বান্ধবরা।

‘দি ঢাকা ফোরাম’ (টিডিএফ)-এর আয়োজনে এই স্মরণ সভায় মির্জা ফখরুল ছাড়াও অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, শিক্ষাবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক দিলারা চৌধুরীসহ অন্যরা বক্তব্য দেন এবং তার বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন।

স্মরণ সভায় বিএনপির অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, মিজানুর রহমান মিনু, আবদুল হালিম, আবদুল কাইয়ুম, নজমুল হক নান্নু, সুজা উদ্দিন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নূর মোহাম্মদ খান, জহির উদ্দিন স্বপন, শামা ওবায়েদ, এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক কূটনীতিক ইফতেখার করীম, শাহেদ আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রয়াত সিরাজুল ইসলামের সহধর্মিণী নাসরিন ফোজিয়া, দুই কন্যা মৌসুমী ইসলাম সাবরিনা ও নওরিনসহ মরহুমের স্বজনরা ছিলেন।

গত ১১ আগস্ট যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান সিরাজুল ইসলাম। ১৮ আগস্ট তাকে ঢাকার বনানীতে দাফন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১০

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১১

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১২

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৩

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৫

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৬

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৭

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৮

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৯

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

২০
X