কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

বন্যা দুর্গতদের সহায়তায় বিএনপির ত্রাণ কমিটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) লোগো। গ্রাফিক্স : কালবেলা

দেশের পূর্বাঞ্চলে বন্যা দুর্গত মানুষদের সহায়তার জন্য ত্রাণ সংগ্রহ করার উদ্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৮ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে।

শনিবার (২৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানান।

উল্লিখিত এ ত্রাণ কমিটি দেশের পূর্বাঞ্চলে প্রলয়ঙ্করী বন্যায় উপদ্রুত মানুষদের সহায়তায় শুকনো খাবার, বাচ্চাদের কাপড়, মোমবাতি, দেয়াশলাই, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ঔষধ দলের নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংগ্রহ করবে।

তাছাড়া দেশের সর্বস্তরের জনগণকে বন্যা দুর্গতদের সহায়তায় সাধ্যানুযায়ী উল্লিখিত ত্রাণ সামগ্রী নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রদান করার জন্য একান্ত অনুরোধ জানানো হয়েছে।

বিএনপির ৮ সদস্যবিশিষ্ট ত্রাণ কমিটিতে যারা রয়েছেন।

১) ডা. এজেডএম জাহিদ হোসেন, আহ্বায়ক ত্রাণ সংগ্রহ কমিটি। সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি।

২) অ্যাড. আব্দুস সালাম আজাদ, সদস্য সচিব ত্রাণ সংগ্রহ কমিটি। যুগ্ম মহাসচিব, বিএনপি।

৩) আফরোজা আব্বাস সদস্য, ত্রাণ সংগ্রহ কমিটি। সভাপতি, কেন্দ্রীয় মহিলা দল।

৪) ডা. পারভেজ রেজা কাকন, সদস্য ত্রাণ সংগ্রহ কমিটি। সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, বিএনপি।

৫) কৃষিবিদ হাসান জাফির তুহিন, সদস্য ত্রাণ সংগ্রহ কমিটি। সভাপতি, কেন্দ্রীয় কৃষক দল।

৬) রেজাউল করিম পল, সদস্য ত্রাণ সংগ্রহ কমিটি। সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় যুবদল।

৭) ইয়াসিন আলী, সদস্য ত্রাণ সংগ্রহ কমিটি। সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।

৮) আবু আফসান মো. ইয়াহিয়া, সদস্য ত্রাণ সংগ্রহ কমিটি। সিনিয়র সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১০

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১২

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৩

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৪

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৫

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৬

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

১৮

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১৯

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

২০
X